২২ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

মিথ্যা মামলার প্রতিবাদে নগরীতে মানববন্ধন, পুলিশ কমিশনারের হস্তক্ষেপ দাবি

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর উপশহর নিউমার্কেট এলাকার বাসিন্দা মোছাঃ আদরী খাতুনের নামে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আদরী খাতুনের পরিবার ও এলাকাবাসীর অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগীর মেয়ে অভিযোগ করেন, “আমার মায়ের নামে আমার চাচী ও চাচাতো ভাই মিথ্যা মামলা করেছেন। এখন তো ডিজিটাল যুগ, মিথ্যা মামলা করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমার মাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।”

আরও পড়ুনঃ   ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান

তিনি আরও বলেন, আমরা চাই পুলিশের কাছে থাকা ভিডিও ফুটেজ সংগ্রহ করে সত্য উদঘাটন করা হোক। পুলিশ কমিশনার বরাবর দরখাস্ত দেবো, আপনারাও আমাদের সহযোগিতা করুন।

মানববন্ধনে বক্তারা জানান, মামলার ঘটনার সময় আদরী খাতুন তার মায়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এরপরও তাকে একটি হত্যা মামলার আসামি করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তারা।

আরও পড়ুনঃ   সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আদরী খাতুনের মেয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমার মাকে যদি এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি না দেওয়া হয়, তাহলে আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে আবারও আন্দোলনে নামবো।

এ ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST