১৬ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স লিগে যাদের চ্যাম্পিয়ন দেখছেন ইংলিশ কিংবদন্তি স্কোলস

অনলাইন ডেস্ক : তর্কসাপেক্ষে ইংলিশ ফুটবলের সেরা মিডফিল্ডার তিনি। অনেকের মতে প্রজন্মের সেরা মিডফিল্ডারই তিনি। স্যার অ্যালেক্স ফার্গুসনের দাপট দেখানো ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলেন অবিচ্চেদ্য অংশ। পল স্কোলস নামটা ইংলিশ ফুটবলে ঠিক এতটাই গুরুত্ব বহন করে। ফুটবল থেকে অবসরের পর অন্য অনেক সতীর্থের মতো কোচ হননি। তবে সময় পার করছেন বিভিন্ন টিভি চ্যানেলে ফুটবল বিশেষজ্ঞ হিসেবে।

চ্যাম্পিয়ন্স লিগের সময়ে বিশেষজ্ঞ হিসেবে খানিকটা ব্যস্ত সময়ই পার করছেন পল স্কোলস। রাউন্ড অব সিক্সটিনের পর চ্যাম্পিয়ন্স লিগের ব্র্যাকেট থেকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন কে হবেন– সেটাও বেছে নিয়েছেন সাবেক ইংলিশ তারকা। আর নিজের প্রেডিকশন দিয়ে সবাইকে বেশ একটা চমকই উপহার দিলেন সাবেক এই মিডফিল্ডার।

আরও পড়ুনঃ   অবৈধ বিলবোর্ড অপসারণ, অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে রাসিকের নানা উদ্যোগ

চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের জয়ী হিসেবে পল স্কোলসের পছন্দ ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। ফাইনালে তিনি ইন্টারের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনকে।

স্কোলসের মতে সেমিফাইনালে মুখোমুখি হবে পিএসজি ও রিয়াল মাদ্রিদ। আর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইন্টার মিলান ও বার্সেলোনা। যেখানে রিয়ালকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেবে পিএসজি। আর বার্সেলোনাকে বিদায় করবে ইতালিয়ান ক্লাবটি।

আরও পড়ুনঃ   বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

তবে এমন অনুমানের পর থেকে নেটিজেনদের তীব্র বিদ্রুপেরও শিকার হচ্ছেন সাবেক এই ইংলিশ মিডফিল্ডার। বিশেষ করে দুই সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার বাদ পড়ার সিদ্ধান্ত নিয়ে চলছে তুমুল আলোচনা।

উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালেও রিয়াল মাদ্রিদকে খেলতে হবে ইংলিশ ক্লাব আর্সেনালের বিপক্ষে। আর বার্সেলোনা খেলবে জার্মানির বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। বাকি দুই কোয়ার্টারে অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ পিএসজি, আর ইন্টার মিলান খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১০

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১১

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১২

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৩

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৪

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৫

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৬

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

১৭

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১৮

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১৯

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST