১৪ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

গাজীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক প্রতিবেশী চাচা

অনলাইন ডেস্ক : গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পালপাড়া এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠেছে প্রতিবেশী এক চাচার বিরুদ্ধে। শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত প্রতিবেশী চাচা রানু মিয়াকে (৫০) আটক করেছে পুলিশ।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে শিশুটির মা বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

শিশুটির পিতা জানান, অভিযুক্ত রানু মিয়া আমার প্রতিবেশী। সে পেশায় রাজ মিস্ত্রি কাজ করে। ইতোপূর্বে সে অন্যান্য বাচ্চাদের সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি সকালে আমার পাঁচ বছরের শিশু বাড়ির পাশে খেলা করছিল। এ সময় প্রলোভন দেখিয়ে খেলার ছলে তাকে রান্না ঘরে নিয়ে অপকর্মের চেষ্টা করে। বিষয়টি আমরা জানার পরও লজ্জা শরমের ভয়ে চুপ ছিলাম। কিন্তু ইতোমধ্যে বিষয়টি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে গেলে রানু মিয়াসহ তার লোকজন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। ঘটনাটি যাতে কাউকে না জানানো হয় সে জন্য আমাদেরকে হুমকি দিতে থাকে। অব্যাহত হুমকির কারণে একটু দেরি হলেও আমরা থানার আশ্রয় নিতে বাধ্য হয়েছি।

আরও পড়ুনঃ   ৬০ কেজি গাঁজা ও ২ প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেফতার

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ আব্দুল বারিক জানান, শিশুটির মা এবং বাবা এসে ধর্ষণের চেষ্টার ঘটনাটি বলার পর থানায় মামলা নেওয়া হয়। অভিযুক্ত রানু মিয়াকে আটক করা হয়েছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST