৬ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে ‘প্রতিশোধের চক্র’ থেকে বের হওয়ার আহ্বান তুর্কের

অনলাইন ডেস্ক : বাংলাদেশকে প্রতিশোধের চক্র থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হাই কমিশনার ও শীর্ষ নির্বাহী ভলকার তুর্ক। বুধবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় এক আলোচনা সভায় এ আহ্বান জানিয়েছেন তিনি।

৫ মার্চ বুধবার জেনেভায় গত বছর জুলাই-আগস্টে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত একটি প্রতিবেদন নিয়ে আলোচনা চলছিল। সেখানে বক্তব্য দেওয়ার সময় ভলকার তুর্ক বলেন, “বাংলাদেশের যে প্রতিশোধের চক্র আমরা অতীতে দেখেছি, তা থেকে বেরিয়ে আসার একটি ঐতিহাসিক সুযোগ এসেছে দেশটির সামনে। জাতিকে ঐক্যবদ্ধ করার, আস্থা গড়ে তোলার জন্য কাজ করার জন্য এখনই আদর্শ সময়।”

আরও পড়ুনঃ   রাজশাহীতে বাউবি বিএমএড প্রোগ্রাম ২০২৫ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

যে প্রতিবেদনটি নিয়ে আলোচনা চলছিল, সেটি ইউএনএইচসিআরে জমা পড়েছে গত ১২ ফেব্রুয়ারি। আলোচনা সভায় প্রতিবেদনের সারমর্ম উল্লেখ করে তুর্ক বলেন যে তাদের বিশ্বাস, বাংলাদেশের সাবেক আওয়ামী লীগ সরকারের কর্মকর্তা, নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্য ও সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা গুরুতর, সংগঠিত এবং নিয়মমাফিক মানবাধিকার লঙ্ঘন করেছেন। এসব লঙ্ঘনের মধ্যে ছিল শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বেআইনিভাবে আটক এবং নির্যাতন।

তাদের বিশ্বাস প্রাক্তন সরকারের কর্মকর্তা, নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থার সদস্য এবং প্রাক্তন ক্ষমতাসীন দলের সাথে সম্পৃক্ত সহিংস ব্যক্তিরা গুরুতর, সংগঠিত এবং নিয়মমাফিক মানবাধিকার লঙ্ঘন করেছে যার মধ্যে ছিল শত শত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বেআইনিভাবে আটক এবং নির্যাতন।

আরও পড়ুনঃ   শূণ্য রানেই ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড

তবে তুর্ক এ ও বলেন যে ৫ আগস্টের পর থেকে বাংলাদেশে যেসব প্রতিশোধমূলক ঘটনা ঘটেছে, সেসব নথিভুক্ত করছে ইউএনএইচসিআর।

“প্রতিবাদ বিক্ষোভ শেষ হবার পর, প্রাক্তন ক্ষমতাসীন দলের সমর্থক, পুলিশ কর্মকর্তা এবং নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীসহ সংখ্যালঘুদের উপর গুরুতর প্রতিশোধের ঘটনা আমরা নথিভুক্ত করছি,” বলেন তুর্ক।

ইউএনএইচসিআরের বুধাবারের বৈঠকে সংস্থার সদস্যরাষ্ট্রের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশের বর্তমান অন্তবর্তী সরকারের প্রতিনিধি ও জাতিসংঘের বাংলাদেশ মিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১০

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১১

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১২

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৪

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৫

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৬

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৭

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৮

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৯

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

২০

Design & Developed by: BD IT HOST