১০ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

আইপিএলে দর্শক চাহিদার শীর্ষে মুস্তাফিজরাই

অনলাইন ডেস্ক : মৌসুমের অর্ধেক পথ যাওয়ার আগেই জমে উঠেছে এবারের আইপিএল। অপ্রত্যাশিত শুরু করেছে দুই হট ফেবারিট মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আবার রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স উড়ছে দুরন্ত ফর্মে। ব্যাট হাতে ঝড় তুলছে সানরাইজার্স হায়দরাবাদ আর বল হাতে কারিশমা দেখাচ্ছে চেন্নাই সুপার কিংস।

টিভিপর্দার বাইরে অনলাইন স্ট্রিমিংয়েও দর্শক বাড়ছে প্রতিনিয়ত। জিও সিনেমায় এবারের আইপিএল দেখছেন ভারতের বিশাল সংখ্যক মানুষ। তাদেরই এক জরিপে দেখা গেল মজার এক তথ্য। আইপিএলের ১৭তম এসে সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে চেন্নাই সুপার কিংসের ম্যাচকে কেন্দ্র করে।

আরও পড়ুনঃ   রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

ইপিএলের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল আরসিবি ও সিএসকে। বিরাট কোহলি বনাম মহেন্দ্র সিং ধোনির সেই লড়াই এখন পর্যন্ত সবচেয়ে বেশি দর্শক দেখেছিলেন। সংখ্যাটা ৩৮ কোটি। সেই ম্যাচে বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়েছিল চেন্নাই। আসরের প্রথম ম্যাচ দেখার সাপেক্ষে যা ছিল রেকর্ড।

হায়দরাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে হয়েছিল সবচেয়ে বেশি রানের ইতিহাস। দর্শক সংখ্যার দিক থেকে এই ম্যাচও হয়েছিল রেকর্ড। । প্রথমে ব্যাট করে ২৭৭ রান করেছিল হায়দরাবাদ, যা আইপিএলের ইতিহাসে সর্বাধিক। রান তাড়া করতে গিয়ে ২৪৬ রান করেছিল মুম্বাই। সেই ম্যাচ দেখেছিলেন ২৮ কোটি ৪০ লক্ষ দর্শক।

আরও পড়ুনঃ   ছুটির দিনে বাফুফের সভা, ভুটান যাচ্ছেন সাবিনারা

তালিকায় তিন নম্বরেও রয়েছে চেন্নাই। নিজেদের দ্বিতীয় ম্যাচে গুজরাটকে ৬৩ রানে হারিয়েছিলেন ধোনিরা। জিও সিনেমায় সেই খেলা দেখেছিলেন ২৫ কোটি ২০ লক্ষ দর্শক।

বিরাট কোহলির ভক্তের অভাব নেই। তারই সুবাদে বেঙ্গালুরুর ম্যাচ দেখেছেন অনেকেই। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে ৪ উইকেটে হারিয়েছিল বেঙ্গালুরু। ম্যাচ দেখেছিলেন ২৪ কোটি দর্শক। সমান সংখ্যক দর্শক দেখেছেন চেন্নাই এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যেকার ম্যাচে। দর্শক তালিকায় শীর্ষে থাকছে এই ম্যাচও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST