৩ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

সাংবাদিক জাবীদ অপুর বাবার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার : দৈনিক সোনালী সংবাদের প্রধান আলোকচিত্রী ও যমুনা টিভির ভিডিওগ্রাফার সাংবাদিক জাবীদ অপুর বাবা রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রকৌশলী আব্দুল কাদের ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে অসুস্থ থাকা অবস্থায় শনিবার খাবার খেতে গিয়ে আরো অসুস্থ হয়ে পড়েন। পরে শনিবার (১ মার্চ) রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ রোববার (২ মার্চ) বাদ যোহর নগরীর টিকাপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এরপর জানাজার নামাজ শেষে টিকাপাড়া গোরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। এদিকে তার মৃত্যুতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক জানিয়েছে। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আরও পড়ুনঃ   নারী শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে রাবি শিক্ষকের বরখাস্তের দাবি

সাংবাদিক কল্যাণ সমিতির শোক : রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির পরিচালক (অর্থ) জাবীদ অপুর পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান আকবারুল হাসান মিল্লাত, মহাসচিব কাজী শাহেদ সহ সব পরিচালক ও সদস্যবৃন্দ। এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

রাজশাহী এডিটরস ফোরামের শোক : জাবীদ অপুর পিতা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী এডিটরস ফোরাম। ফোরামের সদস্যদের পক্ষে সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। সেই সাথে তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুনঃ   ব্যালট বাক্স নষ্ট বা হারালে ভোট বন্ধ, নতুন তারিখে হবে পুনঃভোট : ইসি

বিপিজেএ রাজশাহী শাখার শোক : বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সাবেক সাধারণ সম্পাদক জাবীদ অপু’র পিতা আব্দুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নেতৃবৃন্দ।

শনিবার (১ মার্চ) রাতে এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি মো. শরিফুল ইসলাম তোতা এবং সাধারণ সম্পাদক মো. সামাদ খান। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসস্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪১১ জন

রামেক হাসপাতালে ডেঙ্গুতে দেড় বছরের শিশুর মৃত্যু

দেশের ১৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

টিকিট বিক্রিতে ফিফার বড় ভুল, বিপাকে দর্শকরা

তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ গরু ২ শিয়ালের মৃত্যু

সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত

নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১০

পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী

১১

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি : ট্রাম্প

১২

আবারও উত্তপ্ত ভারতের মণিপুর

১৩

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১২

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

১৫

সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের তিন যাত্রী নিহত

১৬

আবারও দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়লো নদীতে

১৭

রাজশাহী সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৮

তানোরে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

১৯

বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

২০

Design & Developed by: BD IT HOST