৪ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় পুলিশের অভিযানে আ’লীগ ও যুবলীগের ৩জন গ্রেপ্তার

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা থানা পুলিশের অভিযানে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবলু হাসান এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুর রহমান। সোমবার দিবাগত রাতে বাগমারা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে ৫ আগস্টের ঘটনায় মুনছুর রহমানের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে রাতের আঁধারে আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে তাহেরপুর পৌরসভায় ২ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন নামে একজনকে আটক করে পুলিশ। পরে তাকেও ৫ আগস্টের ঘটনায় দায়েরকৃত আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, রাতে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতা সহ লিফলেট বিতরণকালে যুবলীগের আরেক নেতাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST