২৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

৫ দাবি মেনে নিতে সাত কলেজের শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

অনলাইন ডেস্ক : এক মাসের মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুসহ ৫ দফা দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকা কলেজ ক্যাম্পাসে আয়োজিত সাত কলেজ শিক্ষার্থীদের ব্রিফিং থেকে এসব দাবি বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা।

ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান, সাত কলেজের সামনে দিয়ে ঢাবির পরিবহন চলাচল করতে পারবে না, এমন সিদ্ধান্ত থেকে আমরা সরে এসেছি। আমরা চাই না এ বিষয় নিয়ে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ুক।

আরও পড়ুনঃ   গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

ব্রিফিংয়ে বলা হয়, শিক্ষার্থীদের সুচিকিৎসা এবং প্রো-ভিসি মামুন আহমেদকে সরানো না হলে কোনো সুষ্ঠু সমাধান সম্ভব নয়। এছাড়া রাকিবকে মারপিট করা পুলিশ কর্মকর্তাদের শাস্তি ও উসকানি দাতাদের বিচারও করতে হবে।

এছাড়া আহত ও প্রো-ভিসির কার্যালয়ে অপমানের শিকার শিক্ষার্থীদের সঙ্গে বসে সমাধান বের করার চেষ্টা কররা হবে বলেও জানান তারা।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি:
১. শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা দিতে হবে।

আরও পড়ুনঃ   Timely, Trusted, and Thorough News Coverage for the Informed Reader

২. এক মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে।

৩. পূর্বঘোষিত রুটিনের মধ্যদিয়ে ক্লাস-পরীক্ষা চলমান রাখতে হবে।

৪. বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সব বর্ষের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করতে হবে।

৫. সংকট নিরসনে শিক্ষার্থী, সাত কলেজের অধ্যক্ষ, শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটিসহ অন্য স্টেকহোল্ডারদের সঙ্গে দুইদিনের মধ্যে টেবিলটকের আয়োজন করতে হবে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST