২৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

তীব্র শীতে বিপর্যস্ত বাঘার জনজীবন

মোহা: আসলাম আলী, বাঘা: জেঁকে বসেছে শীত। তীব্র শীত ও কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে বাঘার জনজীবন। বেশী বিপাকে পড়েছে দিনমজুর ও খেটে মানুষ। অতি কষ্টে দিন পার করছে তারা। তীব্র শীত ও ঘনো কুয়াশায় আমের মুকুলের ক্ষতির আশংক্ষা করছেন বাগান মালিক ও আম ব্যবসায়ীরা। হাসপাতাল গুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা।
গত কয়েক দিন যাবত রাতে শীতের তীব্রতা যেনো বেড়েই চলেছে। কোন-কোন দিন সকালে সূর্যের দেখা মিলছে না। কষ্টে জীবন যাপন করছেন উপজেলার চকরাজাপুর ইউনিয়ন চর এলাকার অসহায় গরিব খেটে খাওয়া মানুষ।

স্থানীয়রা জানান, দেশের উত্তর অঞ্চলের জেলা গুলির মধ্যে নদী তীরবর্তী রাজ শাহীর বাঘা উপজেলা। একারণে এই উপজেলায় ঠান্ডার প্রকোপ বেশী। ফলে বেশি সমস্যায় পড়েছেন এলাকার খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। শীত ও কুয়াশা এভাবে চলতে থাকলে বিভিন্ন ফসলের ব্যপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। প্রচন্ড শীতে ক্ষতির আশঙ্কা করছেন আম চাষী ও বাগান মালিকরা। এছাড়া শীতজনিত কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়েছে।

আরও পড়ুনঃ   ১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো ২৮ টাকা

রহমতুল্লাহ উচ্চ বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক বাবুল ইসলাম বলেন,গত কয়েকদিন শীতের প্রকোপের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। তীব্র শীতের কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিত হ্রাস পেয়েছে। বেশি বিপাকে পড়েছেন এ অঞ্চলের দিনমজুর ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। সরকারি ও বেসরকারি উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হলেও সেগুলো অপ্রতুল।

আরও পড়ুনঃ   প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের শপথ গ্রহণ

বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আশাদুজ্জামান আসাদ জানান, গত কয়েকদিনের ব্যবধানে অর্ধশতাধিক ডায়রিয়া ও শীতজনীত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তীব্র শীতের কারণে ডায়রিয়া,নিউমোনিয়ায়,সর্দি, কাশি ও শ্বাসকষ্ট রোগীর সংখ্যা বেড়েছে। রোগীদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার বলেন, আমরা জেলা পরিষদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে ৩ হাজার ৩ শত পিচ এবং স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে ২ হাজার পিচ কম্বল পেয়েছি। উপজেলার ৭ টি ইউনিয়ন ও ২ টি পৌর সভা ছাড়াও মাদ্রাসা, এতিম খানা, গুচ্ছ গ্রাম,প্রতিবন্ধী স্কুল, তৃতীয় লিঙ্গের মানুষ,আশ্রায়ন প্রকল্প ও চরাঞ্চলে শীতার্ত দুস্থ মানুষের মাঝে এগুলো বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST