২৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় অস্থির চালের বাজার স্থিতিশীল সবজির

মোহাঃ আসলাম আলী, বাঘা : জমির ধান ওঠা বেশ কিছুদিন হলেও অস্থির চালের বাজার। বেশি দামেই কিনতে হচ্ছে চাল। তবে স্থিতিশীল রয়েছে সবজির বাজার।

শুক্রবার (২৫ জানুয়ারী-২৫) উপজেলার বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। গত শুক্রবার পৌরসভার বাঘা বাজারে চালের বাড়তি দামের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন রহুল আমিন নামের এক ক্রেতা। বিক্রেতারা বলেন, ‘রাইস মিল ও পাইকারি পর্যায়ে বাড়ছে চালের দাম। এ জন্য আমরা কম দামে বিক্রি করতে পারছি না। ডিম ও মুরগির দামও কমেনি। তবে স্থিতিশীল রয়েছে সবজির বাজার।

জানা গেছে, সরকার চালের দাম কমাতে আমদানির অনুমোদন দিয়েছে। ভ্যাটও প্রত্যাহার করে নিয়েছে। জমি থেকে ধানও তোলা হয়ে গেছে। তার পরও কমছে না চালের দাম। বিভিন্ন বাজারের খুচরা চাল বিক্রেতারা বলছেন, রাইস মিল থেকে দাম বাড়ার কারণে খুচরা বাজারে কমছে না দাম। মিনিকেট ৬৮-৭৪ টাকা, আটাশ চাল,৬২-৭৪, মোটা চালের দাম ৫০-৫৮ ও নাজিরশাইল ৭০-৭৮ টাকা,পাইজাম, ৫০-৫৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বাঘার খুচরা চাল বিক্রেতা মেসার্স মামা- ভাগ্নে রাইস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুলতান আহমেদ এই প্রতিবেদককে জানান, ‘কিছুদিন আগে চালের দাম কেজিতে ৩ থেকে ৮ টাকা পর্যন্ত বেড়েছে। আর কমছে না। মিল কর্তৃপক্ষ দাম না কমালে ভোক্তারা কম দামে খেতে পারবেন না।’ প্রায় একই কথা বলেন,অন্যন্য বাজারের খুচরা বিক্রেতারা। এছাড়া
সপ্তাহের ব্যবধানে কমেনি মুরগির দামও।

আরও পড়ুনঃ   ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ জন

বাঘা বাজারের আজাদ হোসেনসহ অন্য খুচরা বিক্রেতারা বলেন, ‘আগের মতোই ব্রয়লার মুরগি ১৮০ থেকে ২০০ টাকা, সোনালি মুরগি ২৬০ থেকে ২৮০ টাকা,দেশি মুরগি ৪৮০থেকে ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গরুর মাংসও আগের মতো ৬৮০-৭০০ টাকা ও খাসির মাংস ৯০০টাকা থেকে ১০০০ টাকা কেজি বিক্রি করতে দেখা গেছে। ডিম বিক্রেতারা বলেন, আগের মতোই বিভিন্ন বাজারে ৪৮ টাকা হালি ডিম বিক্রি করা হচ্ছে।

বাঘা বাজারের সবজি বিক্রেতা জিল্লুর রহমান,আড়ানীর শ্রী সুশান্ত কুমার, তেতুলিয়ার,হাফিজুর রহমানসহ,অন্য বিক্রেতারা বলেন,‘আগের সপ্তাহের মতো গতকালও আলু ২৫ থেকে ৩০ টাকা, পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে। তবে আগের মতোই দেশি আদার কেজি ১০০ থেকে ১২০ টাকা, আমদানি করা আদা ১৭০ থেকে ২০০টাকা ও রসুন ২২০ থেকে ২৪০ টাকায় বিক্রি করা হচ্ছে। বেগুনের কেজি ১৫ থেকে ২০ টাকা,শিমের কেজি ১৫ থেকে ২০ টাকা, কাঁচা মরিচ ২৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুনঃ   বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে - পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তারা আরও বলেন, শসা ৩০ থেকে ৪০ টাকা, টমেটো ৩৫ থেকে ৩৫, মুলা ৩ থেকে ৫, গাজর ৩৫ ও পেঁপে ৩০ থেকে ৩৫ টাকা, ফুলকপি ১ থেকে ১২ বাঁধাকপি পিচ ১২ থেকে ১৫টাকা,লাউ ও চালকুমড়ার পিস ২৫ থেকে ২৫ টাকা পিচ,বিক্রি হচ্ছে। লালশাক, পালংশাক, কলমিশাকের আঁটি ১০ টাকা থেকে ১২টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে বিভিন্ন পাড়া-মহল্লায় আরও কম দামে বিক্রি হচ্ছে।

বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতারা বলেন, ছোলা আগের মতোই ১২০ থেকে ১৩০ টাকা, মুগ ডাল ১৬০ থেকে ১৭০ মসুর ডাল ১১৫ থেকে ১৪০ টাকা,কালাই ডাল১৬৫ টাকা থেকে১৮০ কেজি বিক্রি হচ্ছে। দুই কেজি ওজনের প্যাকেট আটা ১২০-১৩০ টাকা,খোলা আটা এক কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এক লিটার সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা, চিনির কেজি ১২০ থেকে ১৪০টাকায় বিক্রি করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বাঘায় হিন্দু ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে প্রধান শিক্ষককে বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

রাসিক প্রশাসকের সঙ্গে বাইতুল মামুর আহলে হাদীস জামে মসজিদ কমিটির সাক্ষাৎ

গোদাগাড়ী সরকারি কলেজে আইসিটির ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহার

মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

পুঠিয়ায় র‍্যাবের অভিযানে হিরোইনসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকাসহ গ্রেফতার ২

রাসিক প্রশাসকের সঙ্গে সিটি সেন্টারের ব্যবসায়ীদের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১১

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

নিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ১

১৩

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

১৪

হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের শর্ত আরোপ

১৫

আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

১৬

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

১৮

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

২০

Design & Developed by: BD IT HOST