১৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

২০ বছরে স্বাধীন বাংলা ফুটবল দলের ভাতা বেড়ে ২০ হাজার

অনলাইন ডেস্ক : স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যগণ জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মাসিক ৩ হাজার টাকা ভাতা পেতেন। সেই ২০০৩ সাল থেকে তারা এই ভাতা পেয়ে আসছিলেন। বর্তমান প্রেক্ষাপটে যা একেবারেই অগ্রহণযোগ্য। জাতীয় ক্রীড়া পরিষদ সম্প্রতি এই ভাতা বৃদ্ধির উদ্যোগ নেয়। এর ফলে বিশ বছর পর সেই ভাতা আজ বেড়ে ২০ হাজার টাকা হয়েছে।

স্বাধীন বাংলা ফুটবল দলের ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে তিন সদেস্যর একটি কমিটি গঠন হয়েছিল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন আহ্বায়ক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব জান্নাতুন নাঈম ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (অর্থ) সদস্য সচিব হিসেবে ছিলেন।

আরও পড়ুনঃ   খুলনার আমিন মরিয়ম স্মৃতি পরিষদের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

সেই কমিটি নানা বিষয় পর্যালোচনা করে বিশ হাজার টাকা সম্মানী বৃদ্ধির প্রস্তাব করে ১৩ জানুয়ারি প্রতিবেদন দাখিল করে। সেই প্রতিবেদনের আলোকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে আজ একটি নির্দেশনা জারি হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ সেই নির্দেশনা মোতাবেক এখন থেকে প্রতি মাসে ২০ হাজার টাকা প্রদান করবে।

স্বাধীন বাংলা ফুটবল দলের জীবিত সদস্য এখন ১৯ জন। জীবিত সদস্যগণই এই ভাতা বৃদ্ধির সুবিধাভোগ করতে পারবেন। স্বাধীন বাংলা ফুটবলারদের অনেকেই জাতীয় ক্রীড়া পরিষদের ভাতা বৃদ্ধির দাবী জানালেও দীর্ঘদিন সেটা বাস্তবায়ন হয়নি। অবশেষে এটা আলোর মুখ দেখল।

আরও পড়ুনঃ   বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণের চেষ্টা ভারতীয় মিডিয়ার: পররাষ্ট্র উপদেষ্টা

স্বাধীনতা যুদ্ধে ফুটবলাররা বিদেশের মাটিতে ফুটবল খেলে সেই অর্থ মুক্তিযুদ্ধের ফান্ডে প্রদান করেছেন। এ রকম কীর্তি বিশ্বে বিরল। সেই স্বাধীন বাংলা ফুটবলারদের জাতীয় ক্রীড়া পরিষদের সম্মানী ছিল একেবারে নগণ্য। সেই নগণ্য অর্থও আবার মাঝে কয়েক বছর স্থগিত ছিল। জাতীয় ক্রীড়া পরিষদ নিজস্ব আয় থেকে এই ভাতা প্রদান করে বিধায় অর্থ মন্ত্রণালয়ের এই ভাতা প্রদান/বৃদ্ধিকরণের ক্ষেত্রে অনুমতি/অবহিতর প্রয়োজন পড়ে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১

তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধন

নগর পুলিশের বিশেষ টিমের অভিযানে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১০

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১২

রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

১৩

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মৎস্য অবমুক্ত

১৪

রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

১৫

নাটোরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

১৬

এমবাপেকে অপহরণের পরিকল্পনা!

১৭

পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

১৮

জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST