১৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

৩ দল নিয়ে শুরু হচ্ছে নারী বিপিএল

অনলাইন ডেস্ক : ছেলেদের মতো এবার মাঠে গড়াতে যাচ্ছে মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রথমবারের মতো মাত্র তিনটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আয়োজিত হতে যাচ্ছে প্রমিলা বিপিএল। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম চট্টগ্রামে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দল কেন তিনটি থাকবে তারও ব্যাখ্যা দিয়েছেন ফাহিম। আজ (শুক্রবার) চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘নারীদের ক্রিকেটকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় এটা নিয়ে বোর্ড কিছু দিন ধরেই ভাবছে। সে বিষয়টা মাথায় রেখেই মেয়েদের বিপিএল আয়োজনের চিন্তা। আজ সিদ্ধান্ত হয়েছে আমরা মেয়েদের বিপিএল আয়োজন করব। তিনটি দল নিয়ে করার পরিকল্পনা হয়েছে।’

আরও পড়ুনঃ   ঈদযাত্রা নিরাপদ করতে সরকারের প্রস্তুতি

আরও যোগ করেন, ‘সেটা বিপিএল শেষ হওয়ার পরপরই আয়োজন করা হবে। ৮-৯ দিনের মধ্যে টুর্নামেন্ট শেষ হবে। ইতোমধ্যে বেশি কিছু ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলেছি, আগ্রহ প্রকাশ করেছে। আমরা দেখতে চাই নারীদের ক্রিকেটে এটা কতটা ইমপ্যাক্ট ফেলে।’

আরও পড়ুনঃ   রাজধানীতে এখন কোনো যানজট নেই : ওবায়দুল কাদের

৩ দল নিয়ে বিপিএলের ব্যাখ্যা করেছেন বিসিবির এই পরিচালক, ‘বেশি দল হলে যে মানের খেলোয়াড় প্রয়োজন তা পাওয়া হয়ত সম্ভব হবে না। প্রথমে চারটি দল নিয়ে করার কথা ভেবেছিলাম। এটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করছি তিনটি দল নিয়ে আয়োজন করলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট করা যাবে, ভালো ফলাফল আসবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১০

সমুদ্রবন্দর সমূহকে ৩নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১১

এআই যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

১৫

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

১৬

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

১৭

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

২০

Design & Developed by: BD IT HOST