১৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে দেড়দশক পর জামায়াতের কর্মী সম্মেলন: মাঠ পরিদর্শনে নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার : দীর্ঘ ১৪ বছর পর রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। শনিবার (১৮ জানুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর শাখার এই কর্মী এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার সকালে সম্মেলনের মাঠ পরিদর্শন ও প্রস্তুতির সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করেন মহানগর জামায়াতের নেতৃবৃন্দ। যাদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের আমীর ড. মাওলানা কেরামত আলী, সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন। মাঠ পরিদর্শন শেষে কর্মী সম্মেলন বাস্তবায়নে সেচ্ছাসেবকদের সভায় দিক-নির্দেশনা মুলক বক্তব্য রাখেন মহানগরীর আমীর ও সেক্রেটারি।

আরও পড়ুনঃ   জাসদ নেতা বীরমুক্তিযোদ্ধা শফিউর রহমান শফির মুক্তি দাবীতে রাজশাহীতে বিক্ষোভ

পরে সকল প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়ে এ সম্মেলনে নগর ও জেলা জামায়াতের লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে জানান মহানগর জামায়াতের আমীর ড. কেরামত আলী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সম্মেলন থেকে বাংলাদেশ জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান দেশের চলমান সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপুর্ন বক্তব্য রাখবেন। এ জন্য বিভাগীয় জেলা রাজশাহীর এই কর্মী সম্মলনে অত্যান্ত গুরুত্বপুর্ন। এই সম্মেলন থেকে নির্দেশনা নিয়ে জামায়াতের নেতাকর্মীরা আগামীতে কাজ করবে বলেন নগর জামায়াতের এই নেতা।

আরও পড়ুনঃ   ‘লাইফ সাপোর্টে’ ওসমান হাদি

মাদ্রাসা মাঠের কর্মী সম্মেলন ছাড়াও এ দিন দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ অডিটেরিয়ামে চিকিৎসক সমাবেশ, বিকালে মাদ্রাসা মাঠে মহিলা সদস্য সমাবেশ এবং সন্ধ্যায় চেম্বার ভবনে ব্যবসায়ী সমাবেশের আয়োজন করা হয়েছে। এই তিনটি সমাবেশেও প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।

এর আগে ২০১০ সালের ৮ ফেব্রুয়ারিতে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে জামায়াতের তৎকালিন কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১০

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১১

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১২

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৩

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৪

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৫

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৬

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৭

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৮

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৯

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

২০

Design & Developed by: BD IT HOST