৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি একাংশের প্রত্যাখ্যান

নাটোর প্রতিনিধি : জুলাই-আগস্টের আন্দোলনকারীদের মূল্যায়ন না করার অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলার আহ্বায়ক কমিটির একাংশ কমিটি প্রত্যাখ্যান করেছেন।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে স্বাধীনতা চত্বরে জড়ো হয়ে এ ঘোষণা দেন তারা। এসময় তারা কমিটি বিলুপ্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিও পালন করেন।

এর আগে রোববার (৫ জানুয়ারি) রাতে ছয় মাস মেয়াদি ২৯৫ সদস্যের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।

নতুন কমিটির যুগ্ম সদস্য সচিব শেখ ওবায়দুল্লাহ মীম সোমবার রাতে ঢাকা পোস্টকে বলেন, ছাত্র আন্দোলনে নাটোরে যারা ভূমিকা রেখেছিল তাদের কমিটিতে মূল্যায়ন করা হয়নি। তাই আমরা এ কমিটি প্রত্যাখ্যান করেছি। কমিটিতে আছেন এমন যারা গণস্বাক্ষরে অংশগ্রহণ করেছেন তারা মৌখিকভাবে পদত্যাগও করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দেওয়া হয়নি। দ্রুত কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ   নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলে আল্টিমেটাম

এ বিষয়ে জানতে চাইলে নবগঠিত কমিটির আহ্বায়ক জনি প্রামাণিক বলেন, একটি কমিটি গঠন হলে সেটা যে সবার মন মতো হবে, এমনটা নয়। নতুন কমিটিতে সঠিক মূল্যায়ন করে যোগ্য ব্যক্তিকেই যোগ্য স্থানে রাখা হয়েছে বলে আমি মনে করি। কমিটির বিরোধিতা যে কেউ করতে পারে, এটা তাদের অধিকার। কিন্তু কতজন করছে সেটা দেখার বিষয়। ২৯৫ জন সদস্যের একটি কমিটিকে ২০-৩০ জন এসে বলছে যে আমরা কমিটি মানি না।

আরও পড়ুনঃ   ৩০ নভেম্বরের মধ্যে সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দিতে হবে

তিনি বলেন, কমিটি গঠনের আগে যেহেতু অনেকজনের থেকে লিস্ট নেওয়া হয়েছিল সেখানে কিছু অনুপ্রবেশকারীও ঢুকেছে। সেক্ষেত্রে কিছু অসংগতি থাকলে সংশোধন করে গ্রহণযোগ্য সমাধান করতে হবে। সংশোধনটা যেন গ্রহণযোগ্য হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST