১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

কমেছে সবজি-পেঁয়াজের দাম, শঙ্কায় কৃষক

মান্দা( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক সপ্তাহের ব্যবধানে কমেছে সবধরণের সবজির দাম। একই সঙ্গে পেঁয়াজের দামও কমে ভোক্তাদের নাগালের মধ্যে এসেছে। এতে ভোক্তাদের মাঝে স্বস্তি ফিরে এলেও লোকসানের শঙ্কায় পড়েছেন কৃষকেরা।

গতকাল মঙ্গলবার সবজির সবচেয়ে বড় পাইকারি বাজার দেলুয়াবাড়ি হাটে গিয়ে এ চিত্র দেখা গেছে। পাইকারি এ হাট থেকে প্রতিদিন এলাকার চাহিদা মিটিয়ে অন্তত ১০ ট্রাক সবজি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হয়ে থাকে।

সরেজমিনে এ হাটে গিয়ে একশ ফুলকপি ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। রকম ভেদে বেগুন বিক্রি হয়েছে ৮০০ থেকে এক হাজার টাকা মণ দরে। প্রকার ভেদে প্রতিকেজি আলু ৪৮ টাকা থেকে ৫০ টাকা, টমেটো ২০ টাকা কেজি, লাউ প্রতি পিস ১০ থেকে ১২ টাকা, শিম ৩০ থেকে ৩৫ টাকা, করল্যা ৪০ টাকা কেজি বিক্রি হয়েছে।

এছাড়া পাতা পেঁয়াজ (গাছ পেঁয়াজ) বিক্রি হয়েছে ২০ থেকে ২৫ টাকা কেজিতে। মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৮ টাকা থেকে ৫০ টাকায়।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতকরণে উঠান বৈঠক অনুষ্ঠিত

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ মৌসুমে উপজেলায় ৪৯৫০ হেক্টর জমিতে আলু, ৫৩০ হেক্টর জমিতে পেঁয়াজ, ১১০ হেক্টর জমিতে ফুলকপি, ১৩০ হেক্টর জমিতে বেগুনসহ আরও এক হাজার হেক্টর জমিতে বিভিন্ন সবজির চাষ হয়েছে।

উপজেলার সিংগা গ্রামের কৃষক গনেশ চন্দ্র প্রামাণিক ১৫০ পিস ফুলকপি নিয়ে হাটে এসেছিলেন। তুলনামুলক ক্রেতা কম থাকায় কপিগুলো তিনি ২ টাকা পিস হিসেবে ৩০০ টাকায় বিক্রি করতে বাধ্য হন। কপিগুলো হাটে নিতে তাকে ভ্যানভাড়া দিতে হয়েছে ২০০ টাকা। একই সঙ্গে চালককে সকালের নাস্তার চুক্তিতে ভ্যানভাড়া নিয়েছিলেন।

কৃষক গনেশ চন্দ্র প্রামাণিক বলেন, একপিস ফুলকপির চারা কিনতে হয়েছে ২ টাকা করে। এছাড়া হালচাষ, সার-কীটনাশক, পানিসেচ ও পরিচর্যা মিলিয়ে প্রতিপিস কপিতে খরচ হয়েছে অন্তত সাড়ে ৪ থেকে ৫টাকা। একই সঙ্গে রয়েছে পরিবহণ খরচ। দাম না বাড়লে এ আবাদে তাকে লোকসান গুনতে হবে।

একইভাবে লোকসানের শঙ্কা প্রকাশ করেন রামনগর গ্রামের কৃষক আবুল হোসেন। তিনি বলেন, এক সপ্তাহের ব্যবধানে হঠাৎ করেই ফুলকপির দাম পড়ে গেছে। ফুল পুরু হলে জমিতে রাখার কোনো সুযোগ নেই। সময়মতো তুলে বিক্রি না করলে খেতেই নষ্ট হবে যাবে। তাই বাধ্য হয়ে হাটে নিয়ে আসতে হয়েছে। এ দাম চলতে থাকলে একবিঘা জমিতে অন্তত ২০ হাজার টাকা লোকসানের আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ   পাবনায় ৫ লাখ ৭০ হাজার টাকাসহ পাউবোর দুই প্রকৌশলী আটক

চককানু গ্রামের পেঁয়াজ চাষি আলম হোসেন বলেন, আজ হাটে পাতা পেঁয়াজ ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। মুড়িকাট পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৮ থেকে ৫০ টাকা কেজিতে। এবারে পেঁয়াজের বীজ চড়া দামে বিক্রি হওয়ায় উৎপাদন খরচ গতবারের চেয়ে তিনগুন বেড়ে গেছে। দাম না বাড়লে এ আবাদে কৃষকের লোকসান হবে।

এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, অনুকুল আবহাওয়ার কারণে এ মৌসুমে সবজির আবাদ ভাল হয়েছে। চাহিদার তুলনায় হাটগুলোতে আমদানি বেশি হওয়ায় দাম কিছুটা পড়ে গেছে। চাহিদা বাড়লে এ অবস্থার উন্নতি হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী বেড়েছে সাড়ে ৭ হাজার

ইরানে আবারও হামলা চালালো যুক্তরাষ্ট্র, যুদ্ধবিরতি নিয়ে নতুন শঙ্কা

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন শর্ত

রাজশাহীতে আম পাড়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে : শিক্ষামন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নাচোলে ২০ হাজার ২৬০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস

দক্ষ নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিটিআই : জাহেদ উর রহমান

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

১০

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

১১

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে রাজশাহী এডিটরস ফোরামের অভিনন্দন

১২

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

১৩

সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৪

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

১৫

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

১৬

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

১৮

অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

১৯

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST