১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ঢাকা থেকে গ্রেপ্তার ঈশ্বরদী আ.লীগের সম্পাদক কারাগারে

ঈশ্বরদী প্রতিনিধি : ছাত্র–জনতার ওপর হামলা মামলায় পাবনার ঈশ্বরদী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার তাকে জেলা আমলি আদালত–২ এ হাজির করলে তার আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আবুল কালাম আজাদ মিন্টু ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফের জামাতা। তিনি ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা মামলার এজাহারে সরাসরি তাঁর নাম নেই। তবে ঈশ্বরদী থানা-পুলিশের মামলা তদন্তে তার নাম এসেছে।

আরও পড়ুনঃ   ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

এর আগে সোমবার রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে আটক করে পুলিশ তেজগাঁও থানায় নিয়ে আসে। রাতেই তাকে ঈশ্বরদী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার এসআই শরিফুজ্জামান জানান, আবুল কালাম আজাদ মিন্টু এজাহার নামীয় না হলেও ঈশ্বরদী এবং দাশুড়িয়ার দু’টি মামলার তদন্তে নাম আসায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST