৪ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

‘ফিমেল ৪’ নিয়ে আসছেন অমি

অনলাইন ডেস্ক : ব্যাটারি গলি নামে এক মহল্লার গল্প নিয়ে তৈরি নাটক ‘ফিমেল ৪’ নিয়ে আসছেন বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। এর আগে এই নাটকের তিন কিস্তি মুক্তির পর চতুর্থ পর্ব নিয়ে হাজির হচ্ছেন অমি।

তবে ‘ফিমেল ৪’ মুক্তি পাবে বঙ্গ অ্যাপে। প্রথম তিন কিস্তি ইউটিউবে মুক্তি পেলেও চতুর্থ কিস্তি তৈরি হবে আরও বড় পরিসরে। মঙ্গলবার এ বিষয়ে এই ওটিটি প্ল্যাটফর্মটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন নির্মাতা অমি।

অমি জানান, ‘ফিমেল’ তার অন্যতম জনপ্রিয় একটি কাজ। বিশেষ করে এই নাটকের চরিত্রগুলো দর্শকদের কাছে আলাদাভাবে পরিচিত।

আরও পড়ুনঃ   আইসিইউ থেকে জেনারেল বেডে নেওয়া হয়েছে সাইফকে

নির্মাতার ভাষায়, দর্শকরা চায় নতুন কিস্তি দেখতে। তাদের অনুপ্রেরণায় আমি সাহস পেয়েছি। তাই আরও বড় পরিসরে ‘ফিমেল ৪’ তৈরি করব।’

‘ফিমেল ৪’ এর শুটিং শুরু হবে আসন্ন ঈদুল ফিতরের পরে। মুক্তির কথা রয়েছে ঈদুল আযহায়। এতে অভিনয় করবেন আগের অভিনয় শিল্পীরা। পরিচালক জানান, হয়তো দু’একজন আর্টিস্ট পরিবর্তন হতে পারে গল্পের প্রয়োজনে। তবে দর্শক এবারও উপভোগ করবেন এটা আমি বিশ্বাস করি।

অমির নির্মাণে ‘হোটেল রিলাক্স’ ও ‘অসময়’ নির্মাণ করে সাফল্যে পেয়েছে বঙ্গ। যার ফলে এই নির্মাতার ‘ফিমেল ৪’ প্রিমিয়াম কনটেন্ট হিসেবে অ্যাপের জন্য নির্মাণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ   পরীমণির জীবনে মেয়ে সন্তানও এসেছে নাম সাফিরা

বঙ্গের চিফ কনটেন্ট অফিসার ও প্রযোজক মুশফিকুর রহমান বলেন, অমি ও তার টিমের সঙ্গে আমাদের পূর্বের কাজের অভিজ্ঞতা খুবই ভালো। তার নির্মিত ‘ফিমেল’ জনপ্রিয় ফ্রাঞ্চাইজি। এ কারণে আমরা ‘ফিমেল’কে প্রিমিয়াম কনটেন্ট হিসেবে বঙ্গ’র জন্য নির্মাণের উদ্যোগ নিয়েছি।

উল্লেখ্য, ‘ফিমেল ৩’ নাটকে অভিনয় করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সুমন পাটোয়ারী, লামিমা লাম, শিমুল শর্মা, আরফান মৃধা শিবলুসহ আরও অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST