২৯ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

স্লিভলেস ব্লাউজে নজর কাড়লেন জয়া

অনলাইন ডেস্ক : দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীর সংখ্যাও কম নয়। প্রায় সময়েই ভক্তদের মুগ্ধ করতে নিজের নিত্য নতুন ছবি প্রকাশ করেন তিনি।

সম্প্রতি বাহারি রঙের একটি শাড়িতে ফটোশুট করেছেন জয়া। অভিনেত্রীকে স্লিভলেস ব্লাউজ ও বাহারি শাড়িতে দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন ভক্তরা। প্রশংসায় ভাসিয়েছেন প্রিয় নায়িকাকে।

সব পোশাকেই নজর কাড়তে দক্ষ জয়া। বিশেষ করে শাড়িতে বরাবরই আলো কেড়ে নেন অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রমটা ঘটেনি। জয়ার মিষ্টি হাসি ও অপরূপ গ্ল্যামার সোশ্যাল মিডিয়াতেও ঝড় তুলেছে।

অনেকেই তার রূপের প্রশংসা করে বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ কেউ জয়ার তারুণ্যর রহস্যও জানতে চেয়েছেন।

আরও পড়ুনঃ   কষ্ট পুষে রাখা মানুষটি নেই ছয় বছর

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের রূপ ও তারুণ্য নিয়ে কথা বলেছেন জয়া। যেখানে অভিনেত্রী বলেন, ‘তরুণ কীভাবে আছি জানি না, তবে সময়টাকে উপভোগ করাটাই মনে হয় সবচেয়ে বড় বিষয়।’

বিগত ১৩ বছরে একাধিকবার প্রেম, সম্পর্ক, বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। প্রতিবারই জয়ার উত্তর যেন একই ছিল। সিঙ্গেল জীবনই উপভোগ করছেন তিনি। নতুন করে ভাবছেন না বিয়ে প্রসঙ্গে।

একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্নের মুখে অভিনেত্রী বলেছেন, ‘আমার বর্তমান জীবন খুবই এনজয় করছি। পরিবার তো শুধু স্বামী-স্ত্রীকেই ঘিরে নয়, অথবা পার্টনার হলেই হয় না, পরিবারে আরও অনেকেই আছে। পরিবারে মা-বাবা আছেন, আমার বাড়িতে যেসব লোক কাজ করেন, তারাও আছেন। আমার পোষ্যরাও আছে। তাদেরকে সবাইকে নিয়ে খুবই ভালো আছি।’

আরও পড়ুনঃ   রূপের জাদুতে কাবু করলেন সামান্থা

তাহলে কী জয়া আর বিয়ে করছেন না? অভিনেত্রীর উত্তর, ‘আমি তো কোনো কিছু পরিকল্পনা করি না। যদি মনে করি যে সিঙ্গেল থেকে ডাবল হতে চাই, দরকার আছে, তখনই হব। তবে এই মুহূর্তে আমার কোনো পরিকল্পনা নেই। কারণ, বর্তমানে আমি খুবই ভালো আছি, শান্তিতে আছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST