৩১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিমানের ১৮১ আরোহীর ১৭৯ জনের মৃত্যু, বাকি দুজন বাঁচলেন যেভাবে

অনলাইন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে গত রোববার ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১৭৯ জন নিহত হন। বিমানটিতে মোট ১৮১ আরোহী ছিলেন। অর্থাৎ মাত্র দুজন নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে যান। লি (৩২) এবং কউন (২৫) নামের এ দুজনই বিমানের ক্রু ছিলেন। ।

জানা গেছে, বেঁচে যাওয়া এই দুই ক্রু বিমানের পেছনের লেজের ভাগে বসে ছিলেন। রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশে দেওয়ালে আঘাত করার পর পুরো বিমানটি আগুনের কুণ্ডলিতে পরিণত হয়। কিন্তু তারা পেছন দিকে থাকায় দগ্ধ হওয়া থেকে বেঁচে যান। তবে দুজনই বেশ ভালো আহত হয়েছেন। কিন্তু তাদের জীবন এখন শঙ্কামুক্ত।

আরও পড়ুনঃ   ওসমান হাদি হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্তের আহ্বান ভারতের

তাদের বিমান থেকে টেনে বের করা হয়। তবে দুর্ঘটনায় ভয়াবহতায় দুজনেরই স্মৃতিভ্রমের সমস্যা দেখা দেয়। সংবাদমাধ্যম কোরিয়ান টাইমস জানিয়েছে, লি-কে যখন উদ্ধার করা হয় তখন সে বারবার জিজ্ঞেস করতে থাকে, “কী হয়েছে, আমি এখানে কেন?”। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই নারী ক্রুর বাম কাঁধ ও মাথা ক্ষতিগ্রস্ত হয়। তবে তার জ্ঞান ছিল।

আরও পড়ুনঃ   সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৬ জুন

অপরদিকে কউনের মাথার খুলি ফেটে গেছে, পায়ের গোড়ালি ভেঙে গেছে এবং পেটে ব্যথা পেয়েছেন।

২০১৫ সালে টাইম ম্যাগাজিন গবেষণা চালিয়ে দেখেছিল, বিমান দুর্ঘটনা ঘটলে পেছনের আসনে থাকা যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, জেজু এয়ারলাইন্সের দুর্ঘটনাকবলিত বিমানটি চাকা ছাড়া ল্যান্ড করছে। এরপর এটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেওয়ালে আঘাত হানে। এর পরপরই বিশাল বিস্ফোরণে বিমানটিতে আগুন ধরে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST