৩০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পুলিশকে বিএনপি নেতার ১৫ দিনের আলটিমেটাম

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় ছাত্র-জনতার অভ্যুত্থানের সময়ে গত ৫ আগস্ট অস্ত্র হাতে মহড়া দেওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ক্যাডারদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারে পুলিশকে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছেন বিএনপির নেতা সৈয়দ শাহিন শওকত। এই সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হলে দায়িত্ব প্রাপ্তদের বাগমারা থেকে বিতাড়িত করার ঘোষণা দেন তিনি।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা পৌর বিএনপির সম্মেলনে বিএনপির রাজশাহী বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত বক্তব্যে এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ শাহিন শওকত বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসী, অস্ত্রধারী গুণ্ডাদের গ্রেপ্তার করেননি। তাদের না ধরে অপরাধের মাত্রা কিন্তু বাড়িয়েছেন। জনগণের কাছে এর জবাবদিহি করতে হবে।’

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে জামায়াত-বিএনপি সংঘর্ষে ইউনিয়ন আমিরসহ আহত ১২

এসময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আপনাদের এক মাসের নয়, ১৫ দিনের সময় দেওয়া হলো, এই সময়ের মধ্যে অস্ত্রধারী ব্যক্তিদের গ্রেপ্তার না করলে বাগমারা থেকে আপনাদের বিতাড়িত করা হবে।’

সম্মেলনে স্থানীয় বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের দিনে বাগমারায় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ক্যাডাররা প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দিয়েছেন। তারা এসব অস্ত্র নিয়ে জনতার ওপর হামলা করেছেন। তবে এসব অস্ত্রধারী ব্যক্তিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। প্রশাসন তাদের ধরছে না।

আরও পড়ুনঃ   জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে: নজরুল ইসলাম খান

এ বিষয়ে বাগমারা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ৫ আগস্টের ঘটনার যেসব মামলা হয়েছে, আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আসামি, অভিযুক্ত ও তদন্তে যাদের নাম আসছে আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসছি। তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

১৫ দিনের আলটিমেটামের বিষয়ে ওসি বলেন, আমরা কাজ করছি। অনেক আসামি ধরেছি। এখন কে কী বলল সেটা কীভাবে বলব বলেন?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেঙ্গালুরু নাকি গুজরাট: শেষ হাসি হাসবে কে?

হিজাব পরায় তোপের মুখে বলিউড অভিনেত্রী

ভিক্ষা করছেন অভিনেত্রী মিতালি!

কর্মকর্তা-কর্মচারীদের হাত-পা বেঁধে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি

ভ্রাম্যমাণ অভিযান, আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

৩ মাসের জন্য বন্ধ সুন্দরবনের দুয়ার

ফ্রান্সে উদ্দাম চ্যাম্পিয়ন্স লিগ উদযাপনের পর ৪ শতাধিক গ্রেপ্তার

ঈদের ছুটি শেষে অফিস খুলছে কাল

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন সমাজকল্যাণ মন্ত্রী

তানোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

১০

রাজশাহী কলেজ অ্যালামনাস ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

১৩

সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা সম্পূর্ণ নির্মূল করা হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১০

১৫

দেশজুড়ে আরও বাড়বে গরম, ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

১৬

আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি : ট্রাম্প

১৭

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

১৮

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

১৯

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

২০

Design & Developed by: BD IT HOST