৩০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে শুরু হলো তারুণ্যের উৎসব-২০২৫

স্টাফ রিপোর্টার : আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদ্যাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-উপপাদ্যে র‌্যালিতে নেতৃত¦ দেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজীম আহমেদ।

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নিমিত্তে জুলাই-আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ-২০২৫’-কে কেন্দ্র করে ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫’ উদ্যাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ৫১ দিনব্যাপী এ উৎসবের অংশ হিসেবে রাজশাহী জেলায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, যুব সমাবেশ অনুষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক প্রচার, আলোচনা অনুষ্ঠান সম্প্রচার, এক্রোবেটিক শো, বইমেলা, কারুশিল্প মেলা, জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা, পরিবেশ দূষণ প্রতিকারে সচেতনতামূলক কার্যক্রম, স্মারক ডাকটিকেট প্রকাশ, মোবাইল ডাটা প্যাকেজ ঘোষণা, বিদ্যালয় পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সেবা কার্যক্রম, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্কিল প্রতিযোগিতা ইত্যাদি আয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়।

আরও পড়ুনঃ   দুই বছরের চুক্তিতে বিসিবিতে নিয়োগ পেলেন সাইমন টোফেল

অন্যান্যের মধ্যে র‌্যালিতে অংশ নেন অতিরিক্তবিভাগীয়কমিশনার (সার্বিক)তরফদার মোঃ আক্তার জামীল,আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ.টি.এম. গোলাম মাহবুব, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, স্কাউট ও গার্লস গার্লস গাইডের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুনঃ   মাটি কাটার অনুমতির নামে ইব্রাহিমের ঘুষ বাণিজ্যে !

উল্লেখ্য যে, এ কার্যক্রমসমূহ বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ‘লীড মিনিস্ট্রি’ হিসেবে দায়িত্ব পালন করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১০

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১১

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১২

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৩

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৪

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৫

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৬

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৮

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৯

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST