২৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

তানোরে শান্তিপূর্ণ ভাবে বড়দিন উদযাপন: ইউএনও’র শুভেচ্ছা ও কুশল বিনিময়

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে ধর্মীয়ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। শুভ বড় দিন উপলক্ষে যিশু খ্রিস্টের প্রতি গভীর শ্রদ্ধা এবং অতীত জীবনের পাপ মোচনের জন্য প্রার্থনার পাশাপাশি একে অপরের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন ভক্তরা। একই সাথে ধর্মীয় আনন্দ ছড়িয়ে দিতে নানা আয়োজন করা হয় গির্জা গুলোতে।

বুধবার (২৫ ডিসেম্বর) উপজেলার মুন্ডুমালা পৌর সদরে অবস্থিত সাধু জনমেরি জিয়ার্নী গীর্জাসহ উপজেলার বিভিন্ন এলাকার ১শ’ ২৭ টি গির্জায় প্রার্থনা এবং কেক কেটে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উৎসব শুরু হয়। বাইবেল পাঠ ও যিশু খ্রিস্টের জীবন ও ত্যাগ নিয়ে আলোচনা ভক্তদের মধ্যে গভীর ভাবগাম্ভীর্য তৈরি করে। উৎসবের আগের দিন সন্ধ্যায় তানোর উপজেলার খ্রিস্টান পল্লীগুলো আলোকসজ্জায় সাজানো হয়।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্য: সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট সাময়িক বরখাস্ত

তানোর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম মুন্ডমালা পৌর এলাকার মাহালী পাড়া সাধু জনমেরি জিয়ার্নী গীর্জায় উপস্থিত হয়ে খৃস্টান ধর্মলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় মুন্ডমালা মাহালী পাড়ার সাধু জনমেরি জিয়ার্নী গীর্জার ফাদার বারনাস টুডু, তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আল মামুন, মুন্ডুমালা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খ্রিস্টান ধর্মীয় নেতা কামিল মার্ডিসহ ভক্তরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   তানোরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যাল ও আলোচনা সভা অনুষ্ঠিত

তানোর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম বলেন, তানোর উপজেলার ১শ’ ২৭টি গীর্জায় শান্তিপূর্ণ ভাবে উদযাপিত হয়েছে খৃস্টান ধর্মালম্বীদের সব চাইতে বড় ধর্মীয় উৎসব বড় দিন। বড়দিন উদযাপন উপলক্ষে সরকারী ভাবে প্রতিটি গীর্জায় ৫শ’ কেজি করে চাল বরাদ্ধ দেয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ সম্প্রীতির মধ্যে দিয়ে মিলে মিশে এক সাথে বসবাস করে আসছেন, এবছরও উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে উদযাপিত হয়েছে বড় দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST