২২ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বার্সাকে হারানোর পর অ্যাতলেটিকোর জন্য সুয়ারেজের ‘বিশেষ উপহার’

অনলাইন ডেস্ক : বার্সেলোনা নিজেদের কিংবদন্তিদের সম্মান করতে জানে না– ফুটবল পাড়ায় এমন এক বিতর্কিত বাক্য প্রচলিত আছে অনেকটা দিন ধরেই। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, স্যামুয়েল ইতো, রোনালদিনহো, রিভালদোর মতো অনেকেই বার্সেলোনা থেকে বিদায় নিয়েছেন তিক্ত অভিজ্ঞতা নিয়ে। অবশ্য এর বিপরীতে জাভি হার্নান্দেজ, কার্লোস পুয়োল কিংবা আন্দ্রেস ইনিয়েস্তারা পেয়েছিলেন বর্ণাঢ্য বিদায়। কিন্তু যুক্তির বিপরীতে যুক্তি দিয়ে নিজেদের পক্ষে খুব বেশি কিছু বলার সুযোগ হয়ত থাকছে না বার্সেলোনার সামনে।

বিশেষ করে লুইস সুয়ারেজ যে নিজের সাবেক ক্লাব বার্সেলোনার ওপর বেজায় ক্ষিপ্ত তা বোঝা গিয়েছে তার কাণ্ডে। বার্সেলোনাকে ঘরের মাঠে হারানোর পর অ্যাতলেটিকো মাদ্রিদের প্রত্যেক খেলোয়াড়ের জন্য নিজের রেস্তোরাঁ ‘চাঁলিতো’ থেকে ডিনার পাঠিয়েছেন উরুগুয়ের সাবেক এই তারকা। সেটা নিয়ে টুইটার আর ইন্সটাগ্রামে বেশ শোরগোলও পড়েছে।

আরও পড়ুনঃ   টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ভেন্যু আহমেদাবাদ, তবে...

বার্সেলোনার হয়ে ৬ মৌসুম পার করা সুয়ারেজ খেলেছিলেন অ্যাতলেটিকোর জার্সিতেও। দুই মৌসুম খেলে জিতেছেন লিগ শিরোপাও। তবে সুয়ারেজকে মানুষ চেনে বার্সেলোনার একজন হিসেবে। কিন্তু ঘরের মাঠে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে বার্সা ২-১ গোলে হারের পর মাদ্রিদের ক্লাবটির হয়েই যেন উদযাপন করেছেন এল পিস্তোলেরো।

যদিও লুইস সুয়ারেজ তার নিজস্ব রেস্তোরাঁ থেকে এর আগেও দুই দলের ফুটবলারদেরই আপ্যায়নের ব্যবস্থা করেছেন। তবু বার্সার হারের দিনে এমন কিছু নিশ্চিতভাবেই উসকে দিয়েছে নানা প্রশ্ন।

চলতি মৌসুমে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ অনেকদিন ধরেই শীর্ষস্থানে যাওয়া নিয়ে ইঁদুর-বিড়াল দৌড় খেলা খেলছে। যদিও রিয়াল সেই সুযোগ হারিয়েছে বারবার। এরই মাঝে সুযোগমতো বার্সাকে হারিয়ে লা লিগার টেবিল টপার হয়ে গেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। মাদ্রিদের ক্লাবটি ঘরের মাঠে কাতালানদের ১৮ মাস পর হারের স্বাদ দিয়েছে। নাটকীয় ম্যাচের ফল বদলে গেছে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে।

আরও পড়ুনঃ   ২য় গোজু রিউ ই কাতা প্রতিযোগিতায় রাজশাহী শিক্ষা বোর্ড রানার আপ

ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের পথে, শেষ বাঁশি বাজানোর আগমুহূর্তে আলেক্সান্ডার সোরলথ অ্যাতলেটিকোকে ২-১ গোলে জয়ের আনন্দে ভাসান। যদিও পেদ্রির গোলে ৩০ মিনিটেই লিড নিয়েছিল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে রদ্রিগো ডি পল অ্যাতলেটিকোকে সমতায় ফেরান। কিন্তু ৯৬ মিনিটের সেই গোলে আরও একবার হারের মুখ দেখে বার্সা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST