২১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী চেম্বারের সাথে এডিটরস ফোরাম নেতৃবৃন্দের মতবিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সাথে রাজশাহী এডিটরস ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে চেম্বারের বোর্ড এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিংকু। উপস্থিত ছিলেন রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলী ও সহ-সভাপতি আফজাল হোসেন, সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব।

লিয়াকত আলী বলেন, এডিটরস ফোরামের পথচলা দীর্ঘ দিনের কিন্তু মাঝে এর কার্যক্রম বন্ধ ছিল। আমরা পুনরায় এটি চালু করেছি। বর্তমানে এর সদস্য সংখ্যা ১১ জন। তিনি রাজশাহীর উন্নয়নে চেম্বার ও এডিটরস ফোরাম এক হয়ে কাজ করার আশা ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   ২০২৬ বিশ্বকাপে মেসির খেলা নিয়ে যা বললেন স্কালোনি

আকবারুল হাসান মিল্লাত বলেন, রাজশাহী চেম্বার যেমন ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করছে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা প্রতিনিধিত্ব করি। এ অঞ্চলের উন্নয়নে আমাদের সকলের এক হয়ে কাজ করতে হবে।

আমাদের সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু রাজশাহীর সার্বিক পরিস্থিতি তুলে ধরার জন্য স্থানীয় পত্রিকাগুলির টিকে থাকা দরকার। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিক তসিকুল ইসলাম বকুল মারা গেছেন। উনাকে নিয়ে চেম্বারে একটি স্মরণসভা করতে চাচ্ছি। এর প্রেক্ষিতে চেম্বার সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকু চেম্বারের পক্ষ হতে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুনঃ   ইসলামী ব্যাংকের নিয়োগ পরীক্ষায় অংশ না নেওয়ার আহ্বান চাকরিচ্যুতদের

সোহেল মাহবুব বলেন, বর্তমানে রাজশাহীর আরেকটি বড় সমস্যা হচ্ছে জ্যাম। আমরা ইতোমধ্যে এটা নিয়ে কাজ করছি। সাংবাদিকরাও আপনাদের মতই মানুষ, আমাদেরকে সমস্যা জানাতে হবে; তাহলে আমরা সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে পারবো।

আফজাল হোসেন বলেন, সাংবাদিকদের সম্পর্কে বিভিন্ন সময় নেতিবাচক খবর শুনতে পাই। সবাই কিন্তু খারাপ না। যারা অন্যায় করছে তাদেরকে ধরিয়ে দিন।

এ সময় আরোও উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান, আব্দুল গাফফার, রুহুল আমিন, এস এম আইয়ুব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১০

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

১২

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

১৩

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

১৪

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

১৫

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৬

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

১৭

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

১৮

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

১৯

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

২০

Design & Developed by: BD IT HOST