২১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শামিম-জাকেরকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দিতে সুপারিশ বিশপের

অনলাইন ডেস্ক : বাংলাদেশের কেউ এখন পর্যন্ত ‘আইসিসি স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার পাননি। তবে সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জাকের আলি-শামিম হোসেনের স্পোর্টসম্যানশিপে মুগ্ধ হয়েছেন ইয়ান বিশপ। সাবেক এই ক্যারিবিয়ান ক্রিকেটারের মতে, এ বছরের স্পিরিট অব ক্রিকেট পুরস্কারটা এ দুজনেরই প্রাপ্য।

বাংলাদেশ ইনিংসের ১৪তম ওভারের ঘটনা। গুড়াকেশ মোতির করা ওভারের প্রথম বল মিড উইকেটের উপর দিকে মারার চেষ্টা করেন জাকের। তবে টাইমিং না হয়ায় উচ্চতা কিংবা দূরত্ব কোনোটাই পাননি, সীমানায় দাঁড়িয়ে থাকা ফিল্ডার ওবেদ ম্যাকয়ের খানিকটা সামনে গিয়ে পড়ে বল। তখন ডাইভ দিয়ে ক্যাচ নেওয়ার চেষ্টা করেন ম্যাকয়, তবে নিতে পারেননি। আঘাত পান হাতে।

আরও পড়ুনঃ   বার্সেলোনার বিদায়ে ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিল এ্যাথলেটিকো

ফিল্ডার বল জমাতে না পারায় জাকের ও শামিম দৌড়ে রান নেন। দ্বিতীয় রান নেওয়ার পর বুঝতে পারেন ফিল্ডার আঘাত পেয়ে মাটিতে শুয়ে আছেন। দুই ব্যাটার তখন সুযোগ থাকা সত্ত্বেও আর কোনো রান নেননি।

তখন কমেন্ট্রি বক্সে ছিলেন বিশপ। সেখান থেকে এই ঘটনাকে ‘গ্রেট স্পোর্টসম্যানশিপ’ বলেছেন সাবেক এই ক্যারিবিয়ান ক্রিকেটার। এমনকি ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘটনায় আইসিসির কাছে পুরস্কারের সুপারিশ করেছেন তিনি।

আরও পড়ুনঃ   সমস্যা সমাধানের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার: ঘুরল ট্রেনের চাকা

তিনি লিখেছেন, ‘যদি আইসিসি ২০২৪ সালের স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড দেয়, আমার পরামর্শ সেই মুহূর্তটিকে দেওয়ার, যখন সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জাকের আলী ও শামিম হোসেনের রানের জন্য দৌড় থামিয়ে দিয়েছেন এটা বুঝতে পেরে যে, আউটফিল্ড ক্যাচ নিতে গিয়ে ওবেদ ম্যাকয় আঘাত পেয়েছেন।’

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রতি বছর বিভিন্ন বিভাগে পুরস্কার দিয়ে থাকে। এর মধ্যে একটি ‘আইসিসি স্পিরিট অব ক্রিকেট’। ‘স্পিরিট অব দ্য গেম’ সমুন্নত রাখার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য দল বা ঘটনাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST