২১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আরএমপি পুলিশ কমিশনার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আরএমপি পুলিশ কমিশনার।

আজ ২১ ডিসেম্বর সকাল সোয়া ১১ ঘটিকায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে বেলপুকুর থানার জামিরা উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

আরও পড়ুনঃ   ‘মব’ সাজাতে সোহাগের দেহ টেনে এনে উল্লাস করে খুনিরা

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় বলেন, রাজশাহী মহানগরী পুলিশ নিরাপদ নগরী নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সময় মানবিক কাজ করে থাকে। এ কাজের অংশ হিসেবে আজকে আপনাদের মাঝে কম্বল বিতরণ করা হলো। আমরা সব সময় আপনাদের পাশে রয়েছি। যেকোনো প্রয়োজনে আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১ অথবা মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং আরএমপি কন্ট্রোল রুম মোবা: নম্বর-০১৩২০-০৬৩৯৯৮ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

আরও পড়ুনঃ   দ্বিতীয় পাতা

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিম, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো: নাছির উদ্দিন যুবায়ের, উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মধুসুদন রায়সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ-সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজের অংশ হিসেবে আজকে এই শীতবস্ত্র বিতরণ করা হলো এবং এই ধারা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST