১৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাঘায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মোহা: আসলাম আলী, স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন-সহ নানা কর্মসূচীর মধ্যো দিয়ে এ দিবসটি পালিত হয়।

সোমবার (১৬ ডিসেম্বর ২৪ইং) সকালে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করে সকাল ৬ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার পুষ্পস্তব অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন-সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক,সাংবাদিক সংগঠন-সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে সকাল সাড়ে ৯ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাবিহা আক্তার ডলি,বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ,ফ,ম আসাদুজ্জামান আসাদ-সহ উপজেলা বিএনপি’র নের্তৃবৃন্দ। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলন আয়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা দেয়া হয়। এর আগে শহীদদের স্বরনে এক মিনিট নিরবতা পালন করা-সহ দোয়া পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ   বিতর্ক সৃষ্টির কাজে হাত দেবে না সরকার, জাতীয় সংগীত পরিবর্তন প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা

সকাল ১১ টায় উপজেলা চত্বরে আড়ম্বরপূর্ণ বিজয় মেলার আয়োজন করা হয়। অত:পর শুরু হয় বাংলাদেশ পুলিশ,আনসার ভিডিপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলাম বাঘা উপজেলা শাখা ও উপজেলা বিএনপি’র আয়োজনে পৃথক পৃথক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব-তামিম-জ্যোতিরা

প্রসঙ্গত পাকিস্থানী শাসকদের শোষণ,নিপীড়ন আর দুঃশাসনের অবমান ঘটিয়ে ১৯৭১ সালের এই দিনে বিজয়ের প্রভাতী সূর্যের আলোয় ঝিকমিক করে উঠেছিল বাংলাদেশের শিশির ভেজা মাটি। অবসান হয়েছিল পাকিস্তানী শাসক গোষ্ঠীর শোষণ,বঞ্চনা আর নির্যাতনের অধ্যায়। এজন্য জাতি প্রতি বছর এদিবসটিকে শ্রদ্ধাভরে স্বরণ করে আসছেন।

উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন,লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ।মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী লাখো শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। । এছাড়া শ্রদ্ধা জ্ঞাপন করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১০

সমুদ্রবন্দর সমূহকে ৩নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১১

এআই যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

১৫

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

১৬

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

১৭

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

২০

Design & Developed by: BD IT HOST