৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় মায়ের সন্ধানে দ্বারে দ্বারে ঘুরছেন ছেলে, দেড় মাসেও মিলেনি খোঁজ

হেলাল উদ্দীন, বাগমারা: রাজশাহীর বাগমারায় নিখোঁজ মায়ের সন্ধানে দ্বারে দ্বারে ঘুরছেন ছেলে। দেড় মাসেও মিলেনি নিখোঁজ মায়ের সন্ধান। শারীরিক সমস্যাগ্রস্ত মায়ের সন্ধানে আত্মীয় স্বজনের পরিবারের পাশাপাশি বিভিন্ন এলাকাতেও খোঁজা অব্যাহত রেখেছেন। মায়ের সন্ধানে বাগমারা থানাতেও সাধারণ ডায়েরী করেন নিখোঁজ মাজেদা বিবির ছেলে আব্দুল মাজিদ গাইন। নিখোঁজ মাজেদা বিবির বাড়ি শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে।
থানায় লিখিত সাধারণ ডায়েরী সূত্রে জানাগেছে, নিখোঁজ মাজেদা বিবি দীর্ঘদিন থেকে শারীরিক ভাবে অসুস্থ। গত ২৫ অক্টোবর তার বাবার বাসা উপজেলার তেলিপুকুর গাঙ্গোপাড়া থেকে স্বামীর বাড়ির উদ্দেশ্যে বের হন। তবে তিনি বাড়িতে আর পৌঁছাননি। নিখোঁজের পর থেকেই ছেলে আব্দুল মাজিদ গাইন সম্ভাব্য সকল জায়গায় সন্ধান চালালেও কোন খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ মাজেদা বিবির আনুমানিক বয়স ৫৫ বছর। শারীরিক গঠন চুল সাদা-পাকা, গায়ের রং শ্যামলা, উচ্চতা সাড়ে ৪ ফিট৬ ইঞ্চি।

আরও পড়ুনঃ   পরিবেশের সুরক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান

নিখোঁজ মাজেদা বিবির ছেলে আব্দুল মাজিদ গাইন বলেন, মাকে হারিয়ে পাগল পারা হয়ে গেছি। আত্মীয় স্বজনের বাড়িতে সন্ধান করেছি। আশপাশের উপজেলাতেও খোঁজ করেছি। এখনো কোথায় খোঁজ পাইনি। তীব্র ঠান্ডায় আমার মা অনেক কষ্ট পাচ্ছে। যদি কোন সহৃদয়বান ব্যক্তি আমার মায়ের খোঁজ পেয়ে থাকেন তাহলে আমার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭৮৩-৬৩৫১১৮ এ কল করে জানাবেন।

আরও পড়ুনঃ   রংপুরকে হারিয়ে যা বললেন নাসুম

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, সাধারণ ডায়েরির পর থেকে আমরা বিভিন্ন থানায় বার্তা প্রেরণ করেছি। সেই সাথে আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন স্থানে সন্ধান করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST