৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পেল ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন ডেস্ক : সমতা নিয়ে টেস্ট সিরিজ শেষ করে আজ (রোববার) থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজ শুরুর দিন কয়েক আগেই স্বাগতিকরা জোড়া দুঃসংবাদ পেয়েছিল। চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান দুই পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ। এবার তারা আগ্রাসী ব্যাটার শিমরন হেটমায়ারকেও হারিয়েছে।

অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক টুইটে এই তথ্য জানিয়েছে উইন্ডিজ ক্রিকেট। হেটমায়ার চোটে পড়েননি, অসুস্থতার কারণে তিনি ছিটকে গেছেন ওয়ানডে সিরিজ থেকে। অসুস্থতার ধরন না জানিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানায়, অসুস্থতার কারণে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে থাকছেন না হেটমায়ার।

আরও পড়ুনঃ   ড. ইউনূসের প্রথম একনেক সভা: অনুমোদন ৪ প্রকল্পের

পরে তার বদলি হিসেবে টেস্ট সিরিজ খেলা বাঁ-হাতি ব্যাটসম্যান আলিক আথানেজকে নেওয়া হয়েছে। তরুণ এই ব্যাটার এখন পর্যন্ত ১২টি ওয়ানডে খেললেও ধারাবাহিক পারফরম্যান্স করতে না পারায় নিয়মতি হতে পারেননি। গত বছর ওয়ানডে অভিষেকে ৪৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেন আথানেজ। পঞ্চম ওয়ানডেতে আবার করেন ৬৫ বলে ৬৬। তবে পরের সাত ওয়ানডেতে ভালো করতে পারেননি।

পরবর্তীতে গত অক্টোবরে শ্রীলঙ্কা সফরে ব্যর্থতার পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে জায়গা হয়নি আথানেজের। এবার হেটমায়ারের অসুস্থতা তাকে ফেরার সুযোগ করে দিলো। এখন পর্যন্ত ক্যারিবীয়দের জার্সিতে তিনি ২৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর আগে ফোর্ড ও শামার জোসেফের ইনজুরিতে প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন মার্কিনো মিন্ডলি ও জেডিয়াহ ব্লেডস।

আরও পড়ুনঃ   চিরকুটে মৃত্যুর হুমকি: ‘তুই জীবনের শেষ খাওয়া খেয়ে নে’

আজ সন্ধ্যায় সাড়ে ৭টায় সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। একই ভেন্যুতে বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ ও ১২ ডিসেম্বর।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড : শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং, আলিক আথানেজ, জেডিয়াহ ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, এভিন লুইস, মার্কিনো মিন্ডলি, গুদাকেশ মোতি, শারফেইন রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১০

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৩

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৮

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৯

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST