৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে নাশকতার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াজুল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাস, নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এই মামলায় মুল আসামী রয়েছেন রাজশাহী-৫ আসনের সাবেক সাংসদ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা। এছাড়াও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফ ও পৌর মেয়র সাজেদুর রহমান মিঠুর নামও রয়েছে মামলায়।

আরও পড়ুনঃ   বায়রার নির্বাচনের তপশিল স্থগিত

গ্রেপ্তারকৃত রিয়াজুল ইসলাম দেলুয়াবাড়ি ইউনিয়ন থেকে পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও তিনি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার কানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিলেন রিয়াজুল ইসলাম। এমন খবরের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।

আরও পড়ুনঃ   ডা. নিতাই হত্যা: ৫ আসামির মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দূরুল হোদা জানান, সন্ত্রাস, নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের হওয়া মামলায় রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এজাহারে নাম না থাকলেও সন্দিগ্ধ আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST