৩০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সিরিজ বাঁচাতে রাতে মাঠে নামছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজে বাঁচাতে দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই টাইগারদের। অন্যদিকে এই ম্যাচে ড্র করলেই সিরিজ নিজেদের করে নেবে স্বাগতিকরা। তাই চাপমুক্ত থেকে এই ম্যাচে মাঠে নামছে উইন্ডিজ।

আজ শনিবার (৩০ নভেম্বর) জ্যামাইকার স্যাবিনা পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট বলছিলেন, ‘একদম ভিন্ন একটা মাঠ। বেশ ভালো পরিমাণে ঘাস আছে। এটা দেখে ভালো লাগছে। বৃষ্টির কারণে উইকেটে অনেক ময়েশ্চার আছে। আমরা সতেজভাবে এ ম্যাচটা শুরু করতে চাই।’

আরও পড়ুনঃ   দুর্গাপুরে হত্যাচেষ্টার মামলায় আসামী গ্রেপ্তারের পর বাদীর বাড়িতে ফের হামলা-ভাংচুরের অভিযোগ

এই মাঠের সুখস্মৃতি নিয়ে ব্র্যাথওয়েট বলেন, ‘জ্যামাইকা এমন একটা জায়গা যেটা আমি ভালোবাসি। ওয়েস্ট ইন্ডিজও দল হিসেবে জায়গাটাকে ভালোবাসে। আমার মনে আছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতাতে এখানে একটা ভালো জুটি গড়েছিলাম। বোলাররা খুব উপভোগ করেছিল। ম্যাচের বেশিরভাগ সময়েই বলের সিম কাজে লাগাতে পারছিল। আমি এ অভিজ্ঞতাগুলো বোলারদের সাথে শেয়ার করব। কেমার রোচও আছে এখানে।’

ওয়েস্ট ইন্ডিজের উইকেট বরাবরই পেস বান্ধব হয়। বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। স্বাগতিক পেসারদের সামলাতে বেশ ভুগেছে টাইগার ব্যাটিং লাইনআপ। সিরিজের শেষ টেস্টেও পেস দিয়ে সফরকারীদের ভয় ধরাতে চায় উইন্ডিজ।

আরও পড়ুনঃ   বের করা হবে ব্যাংকিং খাতের প্রকৃত চিত্র

উইন্ডিজ অধিনায়ক বলেন, ‘আমাদের যে পেসাররা আছেন তাদের ওপর আমার পুরো বিশ্বাস আছে। আমি তাদের প্রত্যেকের ওপর আস্থা রাখি। তাদের ভিন্ন ভিন্ন গুণাবলী আছে। তাদের ভবিষ্যত নিয়ে আমি বেশ রোমাঞ্চিত।’

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ:
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুইস, কিসি কার্টি, আলিক আথানেইজ, কাভেম হজ, জাস্টিন গ্রিভস, জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), কেমার রোচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, জেইডেন সিলস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১১

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১২

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

১৩

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১৪

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১৫

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৭

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৮

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST