১৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

একের পর এক ধাক্কা খাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন ডেস্ক : দুই ম্যাচ আগেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের একেবারে শেষভাগে এসে আরেক দফা ধাক্কা খেল উইন্ডিজ। শেষ দুই টি-টোয়েন্টির জন্য ক্যারিবীয় দলে এসেছে রদবদল।

চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টির দল থেকে ছিটকে গেছেন ম্যাথু ফোর্ডে। তাঁর পরিবর্তে শেষ দুই টি-টোয়েন্টির দলে নেওয়া এসেছেন ওবেদ ম্যাকয়। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুতে ম্যাকয়কে রাখা হয়নি। কারণ, এই সিরিজের আগে অনুষ্ঠিত ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলেছেন তিনি।ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে সবশেষ ম্যাকয় খেলেছেন এ বছরের আগস্টে। ত্রিনিদাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে এক ওভারে ১৭ রান দিয়েও কোনো উইকেট পাননি। সেই ম্যাচ ক্যারিবীয়রা ছিল বৃষ্টি আইনে ২২ বল হাতে রেখে ৮ উইকেটে।

আরও পড়ুনঃ   জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি

সেন্ট লুসিয়ায় পরশু রাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ড ৩ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচেও ফোর্ড খেলতে পারেননি। কারণ তিনি তৃতীয় টি-টোয়েন্টির আগে অনুশীলনের সময়ই উরুতে চোট পেয়েছিলেন। উইন্ডিজের জার্সিতে সবশেষ ফোর্ড খেলেছেন বার্বাডোজে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। তাঁকে টি-টোয়েন্টি সিরিজের শুরুতে নেওয়া হয়েছিল আলজারি জোসেফের কাভার হিসেবে। যেখানে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপের সঙ্গে ঝগড়া করে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন জোসেফ। ফোর্ডের পরিবর্তে সেন্ট লুসিয়ায় তৃতীয় টি-টোয়েন্টিতে খেলেন জোসেফ।

আরও পড়ুনঃ   সাবেক অজি কিংবদন্তির ব্যাগি গ্রিনের দাম সাড়ে ৩ কোটি টাকা

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি সিরিজে এসেই ভিন্নরূপে দেখা যাচ্ছে ইংল্যান্ডকে। বার্বাডোজে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ড জেতে ৮ ও ৭ উইকেটে। সেই দুই ম্যাচে ইংল্যান্ড জিতেছিল ১৯ ও ৩১ বল হাতে রেখে। লড়াই করতে পেরেছিল শুধু তৃতীয় টি-টোয়েন্টিতে। সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করে ইংল্যান্ড জেতে ৪ বল হাতে রেখে ৩ উইকেটে। একই মাঠে আজ ও আগামীকাল সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। শেষ দুই ম্যাচই বাংলাদেশ সময় রাত দুইটায় হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : এলজিআরডি মন্ত্রী

জুলাই আন্দোলনে আহত যোদ্ধার পাশে ডিসি ফরিদা খানম

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১০

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১২

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

১৩

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

১৪

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

১৫

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

১৬

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১৭

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১৯

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

২০

Design & Developed by: BD IT HOST