১৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাউবি’র বিএ/বিএসএস (সম্মান) ও এলএলবি (অনার্স) প্রোগ্রামের পরীক্ষা শুরু

স্টাফ রিপোর্টার: আজ ১৫ নভেম্বর ২০২৪ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত বিএ, বিএসএস (সম্মান) ও এলএলবি (অনার্স) প্রোগ্রামের বিভিন্ন বিষয় ও সিমেস্টার পরীক্ষা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রে সকাল ও বিকালে শুরু হয়েছে। কিন্তু মাত্র ৮/১০ জন উচ্ছৃঙ্খল শিক্ষার্থী পরীক্ষা বাতিলের উদ্দেশ্যে আনুমানিক ভোর ৬ টায় বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রের পরীক্ষা ভেন্যুতে এসে কর্তব্যরত নিরাপত্তা প্রহরীদের কাছ থেকে জোরপূর্বক প্রধান ফটকের চাবি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং প্রধান ফটকে তালা দিয়ে দেয়। আনুমানিক সকাল ৮ টায় বিপুলসংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের প্রধান ফটকে অবস্থান নিয়ে পরীক্ষা নেয়ার দাবিতে শ্লোগান দিতে থাকে।

আরও পড়ুনঃ   ৪১২ রানের ম্যাচে শেষ বলে ছক্কা মেরে জিতল ঢাকা

 

উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম সহ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ, পরীক্ষা সংশ্লিষ্ট সকল বিভাগের ডীন এবং শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, ঢাকা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক দ্রুত উপস্থিত হয়ে পরীক্ষা গ্রহনের ব্যবস্থা করেন। পরীক্ষা দিতে পেরে অধিকাংশ শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি সন্তোষ প্রকাশ করেন। উপাচার্য বলেনঃ “আজকের পরীক্ষার ন্যায় বাকি সকল পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে, কোন বাঁধাকেই প্রশ্রয় দেয়া হবে না।“ উল্লেখ্য আজ ১৫-১১-২০২৪ থেকে আগামী ০৪-০১-২০২৫ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST