১৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে : জেলা প্রশাসক

হেলাল উদ্দীন, বাগমারা: গত ৫ আগস্টের পর থেকে বিগত পনের বছর ধরে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি শাখায় যে অনিয়ম দূর্নীতি , লুটপাট, খাল বিল দখল, জ্বালাও পোড়াও , চাঁদাবাজি, দখলবাজি, নিয়োগ বানিজ্য মাদক সহ নানান অপকর্মে আমরা জর্জরিত হয়েছি। এসব থেকে মুক্ত হতে পনের দিন বা পনের মাসে সম্ভব নয়। এই পরিশুদ্ধ হওয়ার জন্য দীর্ঘ সময় প্রয়োজন। আমরা একি ভুল বারবার করতে চাই না। অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আপনারা যে সমস্যার কথা তুলে ধরেছেন আমরা সেই সমস্যা গুলোর সমাধান করতে এসেছি। ছাত্র-জনতা যে বৈসম্য বিরোধী আন্দোলন করে বিপ্লবের মাধ্যমে নব দিগন্তের সূচনা করেছে। আমরা তাদের আত্মত্যাগকে বৃথা যেতে দেব না। তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগমারা উপজেলা পরিষদ সভা কক্ষে বাগমারা উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহীর নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার এসব কথা বলেন। বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক আরো বলেন, রাজশাহীর বৃহত্তর উপজেলা বাগমারা। বাগমারার গুরুত্ব অনেক। এখানে যেমন সমস্য রয়েছে তেমনি অপার সম্ভাবনা রয়েছে। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আপনাদের মতামতের ভিত্তিতে ও আইনগত বিধিবিধান অনুসরন করে স্থানীয় সমস্যার সমাধানে কাজ করতে চাই। এ জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। এখানে অনেক বক্তাই মাদক, রাস্তায় জ্যাম, বরেন্দ্রের সেচ ব্যবস্থা, পুকুর খনন, চাঁদাবাজি, ঘুষ বানিজ্য, ভেজাল পন্য, ভেজাল কীটনাশক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, পল্লী বিদ্যুতের মিটার চুরি সহ নানান বিষয় নিয়ে সুচিন্তিত মতামত দিয়েছেন। আমার আপ্রান চেষ্টা করব এই সমস্যা গুলোর দ্রুত সমাধান করতে। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) নাহিদ হোসেন, বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা বিএনপি’র আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া, ভবানীগঞ্জ পৌর সভার সাবেক মেয়র ও পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক, বাগমারা প্রেসক্লাবের আহবায়ক আকবর আলী, সাবেক সভাপতি আলতাফ হোসেন, আফাজ্জল হোসেন, সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্স, সাংবাদিক সামসুজ্জোহা মামুন, আবু বাক্কার সুজন, নূর কুতুবুল আলম, অধ্যক্ষ জিয়াউল আলম, ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, ছাত্র প্রতিনিধি মোতালেব হোসেন, শামিম হোসেন অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগমারা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন,যুগ্মসাধারণ সম্পাদক শামীম রেজা,কোষাধ্যক্ষ আব্দুল মতিন, আনোয়ার হোসেন বাবু, ফারুক আহম্মেদ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST