৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মান্দায় নিখোঁজ হওয়া কিশোর উদ্ধার

মান্দা (নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর মান্দায় চার্জারভ্যানসহ নিখোঁজ হওয়া কিশোর শারিকুল ইসলামকে (১৪) উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৬দিন পর শুক্রবার রাতে রাজশাহী মহানগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। নিখোঁজ শারিকুল ইসলাম উপজেলার ভারশোঁ ইউনিয়নের কালিসফা গ্রামের সুলতান আলীর ছেলে। গত রোববার সকালে ভাড়া মারার উদ্দেশ্যে চার্জারভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ওইদিন দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন রাস্তায় তাকে যাত্রীবহন করতে দেখা গেছে। বিকেলের পর থেকে সে নিখোঁজ ছিল।

আরও পড়ুনঃ   সংসদ নির্বাচনে জামানত হারালেন যশোরের ২৪ প্রার্থী

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, নিখোঁজ হওয়ার বিষয়ে কিশোর শারিকুল ইসলামের বাবা সুলতান আলী গত সোমবার রাতে মান্দা থানায় সাধারণ ডাইরি করেন। তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপপরিদর্শক শামীম হাসানকে।ওসি আরও বলেন, তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম ভিকটিম কিশোরকে উদ্ধারে অনুসন্ধান শুরু করে। এক পর্যায়ে গতকাল শুক্রবার রাতে রাজশাহী মহানগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে কিশোর শারিকুল ইসলামকে উদ্ধার করে। আজ শনিবার আনুষ্ঠানিকভাবে ওই কিশোরকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST