৮ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মুশফিকের জায়গায় দ্বিতীয় ম্যাচে সুযোগ পাচ্ছেন কে, জানালেন মিরাজ

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে পারছে না বাংলাদেশ। সিরিজের শুরুতে সাকিব আল হাসান পরে লিটন দাসও ছিটকে যান দল থেকে। এ ছাড়া ভিসা জটিলতায় প্রথম ওয়ানডেতে দলের সঙ্গে যোগ দিতে পারেননি নাহিদ রানা ও নাসুম আহমেদ। সর্বশেষ ইনজুরিতে ছিটকে গেলেন মুশফিকুর রহিম।

সব মিলিয়ে দ্বিতীয় ওয়ানডের আগে কিছুটা অস্বস্তিতে রয়েছে টাইগাররা। সিরিজ বাঁচানোর ম্যাচের কম্বিনেশন কেমন হবে তা নিয়ে রয়েছে কৌতূহল।

ম্যাচের আগের দিন আজ (শুক্রবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘দলের সমন্বয়ের কথা যদি বলেন দেখুন, আমাদের কিন্তু অপশনও খুব বেশি নেই। লিটন দাস অসুস্থ, সে থাকলে দলের সমন্বয়টা আরও ভালো থাকতো হয়ত। যেহেতু ওইরকম সুযোগ নেই, জাকের আলির জন্য বেস্ট অব লাক।

আরও পড়ুনঃ   একদিনে আরো ২৩৪ জনের ডেঙ্গু শনাক্ত

উইকেটকিপার ব্যাটার হিসেবে জাকের আলি ছাড়া আর কোনো বিকল্পও নেই এই মুহূর্তে বাংলাদেশের জন্য। তাকে নিয়ে মিরাজ আরও বলেন, ওর জন্য ভালো একটা সুযোগ। সুযোগ আসছে, ও যদি শতভাগ দিতে পারে অবশ্যই ওর নিজের ক্যারিয়ারের জন্যও ভালো, দেশের জন্যও ভালো হবে।’

প্রথম ম্যাচে আফগানিস্তান ২৩৫ রান করলেও বোলারদের আলাদা করে প্রশংসা করলেন মিরাজ, ‘না, এটা কখনই মনে হয়নি। যেহেতু আমাদের পেস বোলাররা ভালো বোলিং করেছে, খুব দ্রুত পাঁচটা উইকেট নিয়েছে। আমরা মিডল অর্ডারে উইকেট পাইনি, ওরা শতরানের জুটি গড়েছে। আমি মনে করি বোলিংয়ে আমাদের পেস বোলাররা খুবই ভালো বোলিং করেছে।’

আরও পড়ুনঃ   বীরঙ্গনাদের ইতিহাস জানাতে নির্মিত তথ্যচিত্র ‘আর কতবার বলবো’ এর প্রদর্শনী

‘দারুণ শুরু করেছে ফিজ, শরিফুল, তাসকিন তিনজনই। কিন্তু আমার কাছ থেকে যতটা প্রত্যাশা ছিল ওতটা আমি পূরণ করতে পারিনি আমি মনে করি। মিডল ওভারে আমি আর রিশাদ যদি দুইটা উইকেট বের করতে পারতাম তাহলে আমাদের জন্য সহজ হয়ে যেতো। হয়ত আমি রান কম দিয়েছি কিন্তু দল আমার কাছে প্রত্যাশা করে উইকেট এনে দেয়া। কারণ আমার ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ দলে। আমি যদি উইকেট নিতে পারি, রান করতে পারি তাহলে আমি মনে করি বাংলাদেশ দলের জয়ে ভূমিকা রাখে’-যোগ করেন মিরাজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST