৭ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে ছিনতাই ও চাঁদাদাবির অভিযোগে এক যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : চাঁদাদাবি ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগে শিমুল রানা (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহীর দুর্গাপুর থানার পুলিশ। গ্রেপ্তারের পর গ্রেপ্তারকৃত যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার সন্ধ্যায় পৌর এলাকার চককৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শিমুল উপজেলার চক কৃষ্ণপুর গ্রামের ওসমান আলীর ছেলে। এ ঘটনায় আলমগীর হোসেন নামের অপর এক যুবক বাদি হয়ে থানায় মামলাটি দায়ের করেছে।

আরও পড়ুনঃ   নগরীতে বিশেষ অভিযানে ৪ জনসহ গ্রেপ্তার ২২

মামলার এজাহার সুত্রে জানা গেছে, মাদক মামলার সাক্ষী হওয়ার কারনে বাদি আলমগীর হোসেনের কাছে এক লাখ টাকা চাঁদাদাবি করে গ্রেপ্তারকৃত শিমুল রানা। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আলমগীর হোসেনের ব্যবহৃত টিভিএস কোম্পানির মোটরসাইকেল কেড়ে নেয় এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনার প্রেক্ষিতে গত ৫ নভেম্বর থানায় অভিযোগ করে মামলার আলমগীর হোসেন। অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে শিমুল রানাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে নওগাঁ জেলার অবস্থা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শিমুল রানার বিরুদ্ধে এলাকায় মাদক ও চাঁদাবাজির বিস্তর অভিযোগ রয়েছে। মাদক মামলার সাক্ষী হওয়ায় মোটরসাইকেল ছিনতাই করেছে বলে প্রাথমিকভাবে প্রতিয়মান হয়েছে।

দুর্গাপুর থানার উপ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারি কর্মকর্তা ইব্রাহিম আলী জানান, চাঁদাদাবি ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার অভিযোগে শিমুল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরন করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST