৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি খেলেন না ১০ বছর, নাম দিলেন আইপিএলের নিলামে

অনলাইন ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন অষ্টাদশ আসরের আগে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। যার জন্য দেশি-বিদেশি মিলিয়ে মোট ১৫৭৪ জন ক্রিকেটার নাম জমা দিয়েছেন। সেই তালিকায় আছেন ইংল্যান্ডের অবসরপ্রাপ্ত পেসার জেমস অ্যান্ডারসন। যদিও ১০ বছর ধরে তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে কোনো ম্যাচ খেলেননি।

চলতি বছরের জুলাইয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি পেসার অ্যান্ডারসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। যদিও শেষ কয়েক বছর তিনি টেস্ট ম্যাচই খেলেছেন কেবল। যেখানে তিনি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ৭০৪ উইকেট শিকার করেছেন। ৪২ বছর বয়সী এই ইংলিশ পেসার প্রথমবার নাম অন্তর্ভূক্ত করেছেন আইপিএলে। তবে অবসরপ্রাপ্ত এই ক্রিকেটারের ভিত্তি মূল্য মাত্র ১.২৫ কোটি রুপি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

তার নেপথ্য কারণও রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক অভিজ্ঞতাসম্পন্ন হলেও, অ্যান্ডারসন সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘ভাইটালিটি ব্লাস্ট’-এ খেলেছেন ২০১৪ সালে লঙ্কাশায়ারের হয়ে। সবমিলিয়ে তিনি খেলেছেন কেবল ৪৪টি টি-টোয়েন্টি, এর মধ্যে ১৯টি খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় দলের জার্সিতে। ইংল্যান্ডের হয়ে সবশেষ ২০০৯ সালে খেলেছেন টি-টোয়েন্টি। সবমিলিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটটিতে অ্যান্ডারসন ৪১ উইকেট শিকার করেছেন।

আরও পড়ুনঃ   রাজশাহী বিভাগে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

আসন্ন আইপিএলের নিলামে সবমিলিয়ে নাম রেজিস্ট্রেশন করেছেন ৫২ জন ইংলিশ ক্রিকেটার। অ্যান্ডারসনের পাশাপাশি আসন্ন আসর দিয়ে আইপিএলে ফিরতে চান জোফরা আর্চারও। ইনজুরির কারণে গত আসরে মুম্বাই ইন্ডিয়ান্সে নাম লেখালেও তিনি খেলতে পারেননি। তবে ইংলিশদের টেস্ট অধিনায়ক বেন স্টোকস নাম প্রত্যাহার করেছেন এই আইপিএল থেকে। টুর্নামেন্টটির নতুন নিয়ম অনুযায়ী– ২০২৬ আইপিএলের নিলামেও নাম দিতে পারবেন না এই অলরাউন্ডার। মেগা নিলাম থেকে নাম উঠালে পরবর্তী মিনি নিলামেও নাম জমা দেওয়ার সুযোগ নেই।

আরও পড়ুনঃ   ক্রীড়া উপদেষ্টাকে মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখালেন তামিম

এ বছর নিলামের জন্য দেশি-বিদেশি মিলিয়ে ১৫৭৪ জন ক্রিকেটার নাম জমা দিয়েছেন। এর মধ্যে ভারতীয় ক্রিকেটার ১১৬৫ জন এবং বিদেশি রয়েছেন ৪০৯ জন। আইপিএলের রিটেনশন পর্ব শেষ হয়েছে গত ৩১ অক্টোবর। যেখানে ১০টি দল মিলিয়ে ৪৬ জন ক্রিকেটারকে আগামী তিন মৌসুমের জন্য রেখে দিয়েছে। নিলামে সবমিলিয়ে আরও ২০৪ জন ক্রিকেটার দল পেতে পারেন। তার মধ্যে বিদেশি ক্রিকেটার থাকতে পারেন ৭০ জন।

প্রসঙ্গত, আগামী ২৪-২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হবে পরবর্তী আইপিএলের মেগা নিলাম। যেখানে ১৩ বাংলাদেশি ক্রিকেটারেরও নাম রয়েছে। আইপিএল নিলামে ভারতের পর সর্বোচ্চ ৯১ জন ক্রিকেটারের নাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া অস্ট্রেলিয়ার ৭৬, ইংল্যান্ডের ৫২, নিউজিল্যান্ডের ৩৯, ওয়েস্ট ইন্ডিজ ৩৩, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সমান ২৯, নেদারল্যান্ডসের ১২ জনের নাম রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

রাষ্ট্রপতি প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না অলি আহমদ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

১০

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে জাইকা’র প্রতিনিধি দলের সাক্ষাৎ

১১

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী

১২

সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত

১৩

রাস্তায় অবৈধ স্থাপনা করে জনদুর্ভোগ করায় তিন ব্যাক্তিকে জরিমানা

১৪

রাজশাহীতে ওয়াটার এটিএম বুথ স্থাপন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে ড্রিংকওয়েলের মতবিনিময়

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

১৯

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST