৪ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ব্যাটারদের সঙ্গে বিশেষ সভায় বসছেন প্রধান কোচ

অনলাইন ডেস্ক : ব্যাটিং ইউনিট নিয়ে চিন্তার কালো মেঘ বাংলাদেশের আকাশ থেকে যেন কিছুতেই সরছে না। সর্বশেষ দুই মাসে বড় দুটি টেস্ট সিরিজ খেলেছে টাইগাররা। যেখানে ভারতের মাটিতে ভরাডুবির পর দেশের মাটিতেও বাজে পারফরম্যান্সের চিত্রটা বদলায়নি।

গত আগস্ট মাসে পাকিস্তানে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল নাজমুল হোসেন শান্তর দল। এরপর ভারতে সিরিজে খেই হারায় টাইগাররা। শুরুতে গোয়ালিয়র টেস্টে ২৮০ রানের বড় ব্যবধানে হারে তারা। পরে কানপুর টেস্টেও ৭ উইকেটের হার সঙ্গী হয় শান্তদের।

আরও পড়ুনঃ   বাঘায় পদ্মায় মাছ শিকারে গিয়ে নিখোঁজের ৬ ঘন্টা পর জেলের মরদেহ উদ্ধার

এবার ঘরের মাটিতেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। যেখানে সবচেয়ে বড় দায় ব্যাটারদের। দুই টেস্টেই বাজে ব্যাটিংয়ের প্রদর্শনী করেছে টাইগাররা। যে কারণে আসন্ন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আলোচনায় দলের ব্যাটারদের বাজে পারফরম্যান্স।

আফগানিস্তান সিরিজ খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অবস্থান করছেন ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। সেখানে থাকা দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্পের কাছে ক্ষুদেবার্তায় জানতে চাওয়া হয় দলের ব্যাটিং পরিস্থিতি নিয়ে। জবাবে এই কোচ ঢাকা পোস্টকে বলেন, ‘আগামীকাল সকালে স্কিল মিটিং হবে। সেখানে প্রধান কোচ (ফিল সিমন্স) বিশেষভাবে খেলোয়াড়দের সঙ্গে এসব নিয়ে আলোচনা করবেন, তারপর যার যার ভূমিকা নিয়ে কথা বলবেন।’

আরও পড়ুনঃ   ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ব্যাটারদের থেকে প্রত্যাশা কী থাকবে? এমন প্রশ্নের জবাবে হেম্প জানালেন, ‘প্রত্যেকের প্রত্যাশা তো অবশ্যই ভালো থাকে। তবে পরিস্থিতি এবং খেলার অবস্থা দেখে মূল্যায়ন করা যায়। তারপর নির্দিষ্ট সময়ে দলের প্রয়োজনের উপর ভিত্তি করে মানিয়ে নেওয়ার বিষয়টি থাকে। এখন দেখা যাক বাকিটা।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটের ৭১ গবেষকের গবেষণা সম্পন্ন

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিমন্ত্রীর সাথে ডোমইয়াং মেটা কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী বেড়েছে সাড়ে ৭ হাজার

ইরানে আবারও হামলা চালালো যুক্তরাষ্ট্র, যুদ্ধবিরতি নিয়ে নতুন শঙ্কা

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন শর্ত

রাজশাহীতে আম পাড়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে : শিক্ষামন্ত্রী

১০

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১১

নাচোলে ২০ হাজার ২৬০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস

১২

দক্ষ নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিটিআই : জাহেদ উর রহমান

১৩

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

১৪

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

১৫

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে রাজশাহী এডিটরস ফোরামের অভিনন্দন

১৬

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

১৭

সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

১৯

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST