৩১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় যুবলীগ ক্যাডার মশিউর পুলিশের হাতে আটক

হেলাল উদ্দীন,বাগমারা : গত ৫ আগষ্ট সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পূর্ব মুহুর্তে রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারন মানুষের উপর হামলাসহ স্থানীয় সাংবাদিকের দোকান পাট ভাংচুর অভিযোগে ভবানীগঞ্জ পৌরসভার যুবলীগের ক্যাডার মশিউর রহমানকে (৩৫) আটক করেছে বাগমারা থানার পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে ভবানীগঞ্জ পৌরসভা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। তিনি উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার উত্তর একডালা মহল্লার আনিছার রহমানের ছেলে।
বাগমারা থানার পুলিশ জানায়, পৌরসভার যুবলীগের ক্যাডার মশিউর রহমার গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জনসাধারন ও স্থানীয় সাংবাদিকের দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও আহত করেছেন। এ ছাড়াও তিনি উপজেলা যুবদলের নেতা মুনসুর রহমানকে হত্যার চেষ্টা চালিয়েছিল।
আওয়ামীলীগ সরকারের আমলে যুবলীগের ক্যাডার মশিউর রহমান পৌরসভার প্রকৌশলী লিটন মিয়াকে শারীরিক ভাবে নির্যাতন, পল্লী চিকিৎসক গোপাল চন্দ্রকে মারধর, স্থানীয় সাংবাদিক আব্দুল মতিনের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে। সে সময় যুবলীগের এই দাপটে এলাকার সাধারন মানুষ অতিষ্ট ছিল। মাদক কারবারী হিসেবে তিনি পুলিশের হাতে ধরা পড়েছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার পর থেকে তিনি পালিয়ে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তিনি পৌরসভায় আসার পর পুলিশ তাকে আটক করে।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় যুবলীগ নেতা মশিউর রহমান তাদের উপর হামলা চালিয়ে আহত করেন। এছাড়াও তিনি যুবদল নেতা মুনসুর রহমানকে গুলি চালিয়ে হত্যার চেষ্টা করে। ওই মামলায় তাকে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১০

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১১

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১২

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৩

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৪

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৫

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১৮

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৯

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

২০

Design & Developed by: BD IT HOST