৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

সম্পর্ক ভালো থাকলে বাংলাদেশ ক্রিকেট আরও বদলে যেত, সাকিবকে নিয়ে তামিম

অনলাইন ডেস্ক : তামিম ইকবাল-সাকিব আল হাসানের মধ্যে সম্পর্কে ফাটল ধরার বিষয়টি এখন বাংলাদেশ ক্রিকেটে ‘ওপেন সিক্রেট’। দুই তারকা ক্রিকেটারের মধ্যে একসময় যেখানে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, পরে তাঁদের মধ্যে তৈরি হয়েছে দূরত্ব। তামিমের মতে, তাঁদের সম্পর্কটা যদি এখনো ঠিকঠাক থাকত, তাহলে বাংলাদেশের ক্রিকেট আরও উপকৃত হতো।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশের ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সতীর্থ তামিমের উদ্দেশে সাকিব একের পর এক বিতর্কিত মন্তব্য করেছিলেন। সেটার বিরূপ প্রভাব পড়ে বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সেও। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা তামিম বর্তমানে ভারত সিরিজে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। সফরের মাঝপথেই ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রকাশনা স্পোর্টস-স্টারকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তামিম অনেক প্রশ্নের উত্তর দিলেন সাকিবকে নিয়ে। সাকিবের সঙ্গে সম্পর্কের ফাটল নিয়ে তামিম স্বীকার করে নিয়েছেন, এটা না হলে বাংলাদেশ ক্রিকেটকে আরও উচ্চতায় নেওয়া সম্ভব ছিল, ‘ওহ হ্যাঁ, অবশ্যই। নিঃসন্দেহে। আমি বিশ্বাস করি, যদি আমাদের সুসম্পর্কটা দীর্ঘস্থায়ী হতো, তাহলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য গেম-চেঞ্জার হিসেবে কাজ করত। আমরা দেশের জন্য অনেক দারুণ কিছু করেছি। দুজনেরই ইতিবাচক মানসিকতা ছিল। বাংলাদেশ ক্রিকেটের জন্য সেরাটাই করতে চেয়েছি।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা ও অধিকার শীর্ষক অ্যাডভোকেসী সম্মেলন

২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণার সময় নানা নাটকীয়তায় বাদ পড়েছিলেন তামিম। এক বছর পর কানপুরে সংবাদ সম্মেলনে সাকিব আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন। সদ্য অবসরে যাওয়া সাকিবকে কীভাবে মূল্যায়ন করছেন তামিম? সাবেক এই অধিনায়ক বলেন, ‘সম্পর্ক ওঠানামার মধ্য দিয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনাকে নিশ্চিত করতে হবে যে কেউ কাউকে আঘাত করবেন না। শেষ পর্যন্ত আপনারা তো দেশের জন্যই খেলছেন। আমি কোনো গণমাধ্যমে বা সরাসরি তাকে (সাকিব) কিছু বলিনি। কারও সম্পর্কেই বলিনি। যা হোক, অবশ্যই বিশ্বাস করি, সাকিব বাংলাদেশের জন্য যা করেছে, অসাধারণ। সম্পর্ক যেমনই থাকুক, ওটা অস্বীকার করা যাবে না। সে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা।’

আরও পড়ুনঃ   মে দিবসে রাজশাহী শিক্ষা বোর্ডের স্যালাইন, ক্যাপ ও পানি বিতরণ

গত বিশ্বকাপের আগে আসলে কী ঘটেছিল, সেটি নিয়ে তামিম কিছু বলতে না চাইলেও এখনো তা তাড়িয়ে ফেরে তাঁকে, ‘খুব কম মানুষই জানে আসলে কী ঘটেছিল ৷ তারাও কিছু বলেনি, আমিও না। তবে আমি ওটা কিছুতেই ভুলতে পারি না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : এলজিআরডি মন্ত্রী

জুলাই আন্দোলনে আহত যোদ্ধার পাশে ডিসি ফরিদা খানম

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

১০

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

১১

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

১২

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১৩

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১৫

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৬

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

১৭

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

১৮

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

২০

Design & Developed by: BD IT HOST