৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

মেসিকে নিয়ে ভক্তদের সুখবর দিলেন আর্জেন্টাইন কোচ

অনলাইন ডেস্ক : চোট কাটিয়ে লিওনেল মেসি তো ফিরেছেন। তবে সেটা ইন্টার মায়ামির জার্সিতে। চোট থেকে ফেরার পর আন্তর্জাতিক ফুটবলে একটা ম্যাচও খেলা হয়নি। আর্জেন্টিনার তারকা ফুটবলারকে নিয়ে আশার কথা শোনালেন কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনার জার্সিতে মেসি সবশেষ খেলেছেন এ বছরের ১৫ জুলাই। কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে গোড়ালির চোটে আক্রান্ত হয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। ঠিক ২ মাস পর (১৫ সেপ্টেম্বর) ইন্টার মায়ামির জার্সিতে ফিরতেই দেখা যাচ্ছে ছন্দে থাকা মেসিকে। এদিকে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনা বাছাইপর্বের পরবর্তী ম্যাচ আগামীকাল খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। এস্তানিও মনুমেন্তাল দি মাতুরিন স্টেডিয়ামে সেই ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে ফুটবলারদের ফিটনেস নিয়ে কথা বলেছেন লিওনেল স্কালোনি। মেসিকে নিয়ে আর্জেন্টাইন কোচ বলেন, ‘লিও সুস্থ। সে আরও অনেক ম্যাচ এখানে আসার আগে খেলেছে। এমনটা তার দরকার। সে সুস্থ এবং দলের অংশ হতে পারবে।’

আরও পড়ুনঃ   শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আগামীকাল রাজশাহী আসবেন

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নামার আগে আর্জেন্টিনার দুশ্চিন্তা বাড়ল অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে নিয়ে। এ সপ্তাহের শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে চোটে পড়েন তিনি। লিভারপুলের এই মিডফিল্ডার ৪৫ মিনিটে চোটে পড়ে মাঠ ছাড়ছেন ম্যাক অ্যালিস্টার। স্কালোনি বলেন, ‘সে (ম্যাক অ্যালিস্টার) আলাদাভাবে অনুশীলন করেছে। দেখি যে প্রথম ম্যাচে খেলতে পারে কি না। এখন মনে হচ্ছে, সে দলে যোগ দেওয়ার মতো অবস্থায় নেই। ওহ আচ্ছা, আমরা সিদ্ধান্ত নেব যে সে দলের অংশ হবে, নাকি বৃহস্পতিবার খেলবে। তবে আজ তাকে নেওয়া কঠিন।’

আন্তর্জাতিক ফুটবলে ম্যাক অ্যালিস্টারের অভিষেক ২০১৯ সালে। ৫ বছরে আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন ৩৩ ম্যাচ। আর্জেন্টাইন এই মিডফিল্ডারকে নিয়ে স্কালোনি বলেন, ‘আমি মনে করি, তার যত্ন নেওয়া উচিত। সে এমন এক ছেলে যে অনেক ম্যাচ খেলেছে। আজ সেই পরিস্থিতি এসেছে। আশা করি, কোনো খেলোয়াড়কে হারাব না। কারণ, পরবর্তীকালে পরিস্থিতি বদলে যেতে পারে।’

আরও পড়ুনঃ   একনেকে ১৯৭৪ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে বাছাইপর্বে অক্টোবরে আর্জেন্টিনা দুই ম্যাচ খেলবে। বাংলাদেশ সময় আগামীকাল রাত ৩টায় শুরু হবে ভেনেজুয়েলা-আর্জেন্টিনা ম্যাচ। ১৬ অক্টোবর আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়া। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। ৮ ম্যাচে ৬ জয় ও ২ পরাজয়ে ১৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব অঞ্চলের শীর্ষে আর্জেন্টিনা। দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৬। ব্রাজিল ১০ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে। প্রত্যেকেই ৮টি করে ম্যাচ খেলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১০

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

১১

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৪

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১৫

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৬

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৭

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৮

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৯

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

২০

Design & Developed by: BD IT HOST