৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

সরকার জনগণের কল্যাণের জন্য কোনো আইন পাস করেনি : ফয়জুল করীম

অনলাইন ডেস্ক : এ দেশের সরকার জনগণের কল্যাণের জন্য কোনো আইন পাস করেনি বরং সরকার শুধু নিজেদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার জন্য আইন পাস করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় শরীয়তপুরের সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, সরকারের পাস করা আইনের মাধ্যমে জাতিকে নির্যাতন ও নিপীড়ন করা হচ্ছে, যা জনগণের অধিকার ও স্বাধীনতার পরিপন্থি। সরকারের মূল দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা। যদি সরকার এই দায়িত্ব পালন না করে, তাহলে এমন সরকারের কোনো প্রয়োজন নেই।

আরও পড়ুনঃ   শিবগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে, দুই শ্রমিক নিহত

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে ১৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে, যা বাংলাদেশের প্রায় দুইবারের বাজেটের সমান। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে ৯৮ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। বর্তমানে প্রতিটি বাংলাদেশির মাথার ওপর প্রায় দেড় লাখ টাকা ঋণ রয়েছে।

শায়েখে চরমোনাই বলেন, দেশের গরিব শ্রমিক ও সাধারণ মানুষরা নিয়মিত ভ্যাট ও ট্যাক্স দেয়, যা সরকারের আয়ের মূল উৎস। অথচ সেই অর্থ সঠিকভাবে জনগণের উন্নয়নে ব্যবহৃত হয় না। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে জনগণের অর্থ আত্মসাৎ করা হয়, এমনকি ভিক্ষার টাকাতেও কর বসানো হয়। সরকার জনগণের টাকায় চলে, কিন্তু সেই টাকার সঠিক ব্যবহার না হলে সরকার জনগণের কোনো উপকারে আসে না।

আরও পড়ুনঃ   তানোরে ‘আওয়ামী কায়দায় মিজানতন্ত্র’: সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের অভিযোগ

সখিপুর থানা ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ রাশেদ হোসেনের সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য দেন দলটির উপদেষ্টা হাফেজ মাওলানা শওকত আলী, শরীয়তপুরের সভাপতি মুফতি তোফায়েল আহমেদ কাসেমী, সহ-সভাপতি মাওলানা আনোয়ার আল-নোমান, অ্যাডভোকেট মুহাম্মদ মানিক মিয়া সরদার, মুফতি মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ

রাজশাহী চেম্বার অব কমার্সের নির্বাচন, ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর আমেজ

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক

নওগাঁয় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

ক্রেতা সেজে মজুদ করা জ্বালানী ধরল এনএসআই

উত্তরবঙ্গে শিশু উন্নয়নে মায়েদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিয়ামতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাবি মেডিকেলে তালা দিয়েছে শিক্ষার্থীরা

১০

উদ্ভাবন শক্তির বিকাশ ঘটাতে প্রশ্ন করা শিখতে হবে : শিক্ষার্থীদের উদ্দেশ্যে রুয়েট উপাচার্য

১১

ভারত থেকে পাইপলাইনে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

১২

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী

১৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন

১৪

রাজশাহীর মীরেরচক জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

১৫

পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা

১৬

নগরীরতে র‌্যাবের অভিযানে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার

১৭

তানোরে তিন কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, বসছে ১০৬৯ শিক্ষার্থী

১৮

পুঠিয়ায় তেল নেওয়া নিয়ে বিশৃঙ্খলা করায়, ছাত্রদল নেতা দিলেন মুসলেকা

১৯

শিক্ষা মানুষকে আলোকিত করে: জেলা পরিষদের প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST