৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

জেনারেশন ‘জি’ চাইলে রাজশাহী মহানগরীকে অবশ্যই সুন্দর করা সম্ভব-বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেছেন, জেনারেশন ‘জি’ চাইলে রাজশাহী মহানগরীকে অবশ্যই সুন্দর করা সম্ভব। শুধু রাজশাহী নয় সমগ্র বাংলাদেশকে সুন্দর করা যায়। এ দায়িত্ব তরুণদের নিতে হবে।

আজ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ব বসতি দিবস-২০২৪ এর আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী বিভাগীয় প্রশাসন ও আরডিএ বিশ^ বসতি দিবস উদযাপন উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করে।

তরুণদের উদ্দেশে হুমায়ূন কবীর বলেন, তোমাদের কাঁধে দায়িত্ব পড়েছে দেশ পুনর্গঠনের, বৈষম্যহীন একটা জাতি গঠন করার। তোমরা চাইলে জগৎটা পাল্টে দিতে পারো, এটা বোঝার সামর্থ্য আমাদের আছে, হয়তো অনেকের নাই। সরকারি চাকুরীতে তোমরা কোটা সংস্কার করতে চেয়েছিলে, বল প্রয়োগ করে সেটাকে বন্ধ করতে চেয়েছিল, তারা পারেনি। তোমাদেরকে রুখে দাঁড়াতে হবে।

শহরে বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, খরা প্রবণ এই অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রতিক্রিয়াগুলোকে বিবেচনা করতে হবে। আমরা রাজশাহী শহরে এমন কোনো স্থাপনা, শিল্প-কারখানা, ইউটিলিটি করব না যা কার্বন নিঃসরণ করবে।

আরও পড়ুনঃ   পুশব্যাক নয়, নিয়ম মেনে ফেরত পাঠানো হবে অবৈধ ভারতীয়দের : স্বরাষ্ট্র উপদেষ্টা

শহরে জলাশয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, উন্নয়নের নামে অবৈধভাবে অনেক পুকুর ভরাট করা হয়েছে। এসবের সাথে জড়িত সকলকেই এর দায়ভার নিতে হবে। শহর পুনর্গঠনে এগুলো দখলমুক্ত করতে হবে।

এসডিজির ১১ নং লক্ষ্যে টেকসই নগর তৈরির কথা বলা হয়েছে উল্লেখ করে প্রধান বক্তা বলেন, আমরা কিন্তু এখন গ্লোবাল সিটিজেন। সুতরাং বৈশি^ক মানদণ্ড অনুযায়ী নিজেদেরকে যাচাই করতে হবে। আগামী ২০৫০ সালে জনসংখ্যা প্রায় দ্বিগুণ হবে। এই বিশাল জনসংখ্যাকে বিবেচনায় নিয়ে এই শহরকে গড়ে তুলতে হবে।

আলোচনার প্রথম পর্যায়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বসতি দিবসে তাদের ভাবনা ও প্রত্যাশাগুলো তুলে ধরেন। শিক্ষার্থীরা রাজশাহী নগরীতে বিনোদন পার্কগুলোতে স্বচ্ছ দেয়াল, পর্যাপ্ত খেলার মাঠ, পুকুর ও জলাশয় রক্ষা, গাছ লাগানো, মার্কেট বা বাজারে পর্যাপ্ত পার্কিং স্থান, চিকিৎসা ফ্লোটিং আবাসের মতো বিভিন্ন নাগরিক সুবিধার দাবী করেন। বিভাগীয় কমিশনার রাজশাহী সিটি কর্পোরেশনের আগামী ২০ বছরের মাস্টারপ্ল্যানে এসব দাবীর প্রতিফলনের প্রতিশ্রুতি দেন ।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন, রাজশাহী ডিআইজি রেঞ্জ মোঃ আলমগীর রহমান, আরএমপি পুলিশ কমিশনার মোঃ আবু সুফিয়ান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমার, গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল গোফফার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম. তুহিনুর আলম।

এ দিন সকাল নয়টায় বিভাগীয় কমিশনার কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘ÔEngaging youth to create a better urban futureÕ ’ অর্থাৎ ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST