৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রুয়েটে উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর পৌনে ১২টার দিকে রুয়েটের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এই কর্মসূচি পালন করেন তাঁরা। মানববন্ধন থেকে অবিলম্বে রুয়েট থেকেই উপাচার্য নিয়োগের দাবি জানানো হয়।

৩১ আগস্ট রুয়েটের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম পদত্যাগ করেন। এর পর থেকে নিয়মিত উপাচার্য ছাড়াই চলছে রুয়েটের কার্যক্রম। ডিনদের সর্বসম্মতিক্রমে পুরকৌশল বিভাগের অধ্যাপক তারিফ উদ্দিন আহমেদ উপাচার্যের দায়িত্ব পালন করছেন। তবে তিনি রুয়েটের সব কাজ করতে পারেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ   ক্ষমতা নয়, দেশে সুশাসন কায়েম করা জামায়াতের উদ্দেশ্য: ডা. শফিকুর রহমান

শিক্ষার্থীরা জানান, বাংলাদেশের সব বড় প্রতিষ্ঠানে উপাচার্য নিয়োগ হয়ে গেছে। কিন্তু তাঁদের এখানে এখনো নিয়োগ দেওয়া হয়নি। এতে রুয়েটের একাডেমিক কার্যক্রম ঢিলেঢালাভাবে চললেও অনেক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। একজন সৎ, যোগ্য ও ছাত্রবান্ধব শিক্ষককে দ্রুত উপাচার্য নিয়োগ দিতে হবে।

রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইয়াসির আরাফাত বলেন, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকায় শিক্ষার্থীরা নানা সমস্যায় পড়ছেন। অনেক ধরনের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। এ ধরনের জটিলতার পরিত্রাণ পাওয়া যাচ্ছে না। এই সমস্যার সমাধান উপাচার্যই করতে পারবেন। উপাচার্য নিয়োগ বাইরে থেকে দিলে চলবে না। কারণ, বাইরে থেকে উপাচার্য এলে অনেক ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরি হতে পারে। তাই বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে একজন সৎ, ছাত্রবান্ধব উপাচার্য নিয়োগ দিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১০

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১১

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১২

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৩

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৪

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৫

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১৮

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৯

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

২০

Design & Developed by: BD IT HOST