১৯ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

মাগুরায় গমের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা

অনলাইন ডেস্ক : জেলায় এ বছর উচ্চ ফলণশীল গম চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। কৃষি বিভাগের পরামর্শে কৃষকরা সময় মত গম চাষ করতে পারার পাশাপাশি আবহাওয়া অনুকূল থাকায় বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষি অফিস ও কৃষকরা।

চলতি মৌসুমে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের (বারি) আওতাধীন ‘বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউট’ উদ্ভাবিত গমের পাশাপাশি বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল গম চাষ করেছেন কৃষকরা। এ বছর জেলায় মোট ৫ হাজার ৪৫০ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাগুরা সদর উপজেলায় ১ হাজর ৩৭৫ হেক্টর, শ্রীপুরে ২ হাজার ৫০ হেক্টর, শালিখায় ৩৩৫ হেক্টর এবং মহম্মদপুর উপজেলায় ১ হাজার ৬৯০ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। চাষকৃত জমি থেকে ২০ হাজার ২৮৪ মেট্রিকটন গম উৎপাদনের সম্ভব্য লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কৃষি বিভাগের দেয়া তথ্য মতে, এ মৌসুমে জেলায় বারি গম-৩০,৩২ ও ৩৩ নামের উচ্চফলনশীল জাতের গমের পাশাপাশি অন্যান্য উচ্চফলনশীল জাতের গম চাষ হয়েছে। কৃষি অফিসের পরমর্শ অনুযায়ী গম চাষের সময় রোগ বালাইয়ের হাত থেকে রক্ষার জন্য গমের বীজ শোধন করে নেয়ায় বীজ বাহিতো রোগের সংখ্যা অনেকাংশেই কমেছে। এছাড়া কৃষকরা সময় মত গম ক্ষেতে বিভিন্ন ধরনের ছত্রাক নাশক ওষুধ স্প্রে করায় রোগ বালাই তেমন দেখা দেয়নি। এ কারণে গমের আবাদ ভালো হয়েছে।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা পেলেন তিনশ অসহায় মানুষ

মাগুরা সদর উপজেলার শিবরামপুর গ্রামের কৃষক মোহাম্মদ বাবু মল্লিক জানান, তিনি এ বছর ৪৬ শতক জমিতে কৃষি বিভাগের সহায়তায় উচ্চ ফলনশীল বারি-৩০ জাতের গমের চাষ করেছেন। কৃষি বিভাগের পরামর্শে ক্ষেত পরিচর্যা করায় গম ভালো হয়েছে। চাষকৃত জমি থেকে প্রায় ১৮ মণ গম পাবেন বলে আশা করছেন তিনি। একই গ্রামের অপর কৃষক জাকির হোসেন জানান- ২৮ শতক, মামরুল ইসলাম ২ বিঘা, রব শেখ ২ বিঘা জমিতে উচ্চফলনশীল জাতের গমের চাষ করেছেন। তারাও ভালো ফলন পাবেন বলে আশা করছেন।

আরও পড়ুনঃ   নাটোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামান বলেন, মাগুরায় উচ্চ ফলনশীল গম চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। আবহওয়া অনুকুলে থাকায় এ বছর মাগুরায় গম ভালো হয়েছে। রোগবালাই তেমন হয়নি। মাঠে ফসলের অবস্থাও ভালো। চলতি মৌসুমে গমের বাম্পার ফলন হবে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST