২ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাবি শিক্ষককে অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি

রাবি প্রতিনিধি: অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক আব্দুল আল মামুনকে অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বিভাগের শিক্ষার্থীরা। বুধবার (০২ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনে ওই বিভাগের সামনে বিক্ষোভ করেন তারা।
বিগত ৬ বছর বিভাগের পরিচালক থাকা অবস্থায় বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে অধ্যাপক আল মামুনের বিরুদ্ধে। এছাড়াও বর্তমান পরিচালককে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করার অভিযোগ ও উঠেছে তার বিরুদ্ধে। বিক্ষোভের সময় শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
আন্তর্জাতিক বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী নওশিন ইসলাম বলেন, উনি দায়িত্ব নেওয়ার পর থেকে ৬ বছর ধরে শিক্ষার্থীদের ওপর নানা অনিয়ম অত্যাচার করে আসছেন। বিভাগের সেশনজট, অর্থ কেলেঙ্কারি ও যৌন হয়রানির সঙ্গে উনি জড়িত। বোরখা পরাকে তিনি পতিতাবৃত্তি বলে মন্তব্য করেছিলেন। এরকম শিক্ষককে আমরা আমাদের বিভাগে চাই না। আমরা উপাচার্য বরাবর একটি দরখাস্ত দিয়েছি কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত পাইনি।
আরেক শিক্ষার্থী ওমর ফারুক তুফান বলেন, অধ্যাপক আল মামুন দীর্ঘ সময় ধরে আমাদের বিভাগে অনিয়ম দুর্নীতি করে আসছেন। উনি ইতিহাস বিভাগ থেকে আমাদের বিভাগে চেয়ারম্যান হয়ে এসেছিলেন। আগেই তার চলে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি অনিয়ম, দালালি করে থেকে গেছেন। আমরা তাকে এই বিভাগে আর দেখতে চাই না। এ বিষয়ে আমরা চেয়ারম্যানকে গতকাল লিখিত অভিযোগ দিয়েছি। আইআর বিভাগ থেকে তার অপসারণ চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST