২৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিশ্ব শিশু দিবস উদযাপিত

তথ্যবিবরণী: আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর আয়োজনে বিশ্ব শিশু দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। ‘প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু অধিকার সপ্তাহ-২০২৪ উদ্বোধন করেন রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমার।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রতিটি শিশুই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেশের জন্য, পুরো বিশে^র জন্য। আমরা প্রতিটি শিশুকে সমান গুরুত্ব দিতে চাই। শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার জন্য যে সকল আইন করা হয়েছে সেগুলোর যথাযথ প্রয়োগ জরুরি। আইনে আমাদের কোনো ঘাটতি নেই, কিন্তু এগুলোর প্রয়োগে ঘাটতি রয়েছে। শুধুমাত্র দিবস পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। সারা বছর জুড়ে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার কার্যালয়কে ফলো করছে ইসি

শিশু অধিকার অক্ষুন্ন রাখার উপর গুরুত্বারোপ করে সরকার অসীম কুমার বলেন, শিশুদের অধিকার রক্ষায় যেসকল ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি সেসকল ক্ষেত্রে বেশি করে কাজ করার উপর জোর দিতে হবে। শিক্ষিত জাতি গঠনের ক্ষেত্রে শতভাগ শিশুকে শিক্ষার আওতায় আনতে হবে। এছাড়া অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাকে পাঠ্য বইয়ের উপর মনোযোগ না দিয়ে ছাত্র-ছাত্রীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত, অধিকার সচেতন করে গড়ে তোলা এবং সুন্দর বাংলাদেশ গড়তে তারা যেন সঠিকভাবে বিকশিত হতে পারে সেদিকে নজর দিতে হবে।

শিশুর প্রতিটি অধিকারকে গুরুত্ব দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, শুধু শিশু সপ্তাহের এ সাত দিনই শেষ নয় আমরা তিনশ পয়ষট্টি দিনই শিশু অধিকার নিয়ে কাজ করতে চাই। সবার প্রথমে শুনতে হবে শিশুর কথা, তাদের মতামতকে শুরুত্ব দিতে হবে।

আরও পড়ুনঃ   কোপার কোয়ার্টারে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কে

তিনি আরও বলেন, যদি শিশুরা মানুষ হয়, স্বার্থক জীবন লাভ করে তাহলেই বাংলাদেশ বিশে^ মাথা উঁচু করে দাঁড়াবে। আজকের শিশুরাই আগামীতে নেতৃত্ব দেবে। শিশুদের অধিকার সম্পর্কে সবাইকে সোচ্চার হতে হবে।

উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমী রাজশাহী জেলা শাখার পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ হাসিব পান্না ও সুখেন মুখোপাধ্যায়, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মনজুর কাদের, শিশু কিশোর ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার।

আলোচনা সভা শেষে শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশু শ্রম বন্ধ বিষয়ক “সন্দীপন” নাটিকা মঞ্চস্থ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST