২৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

গুলশানে জোড়া খুন, সন্দেহের তির দোকানের কর্মচারীর দিকে

অনলাইন ডেস্ক : রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ এর একটি চায়ের দোকানের ভেতরে দুই জনকে গলা কেটে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত মো. রফিকের (৬২) ছেলে বাপ্পি বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এ ঘটনায় মো. সাব্বির (১৬) নামে ওই দোকানের এক কর্মচারীকেও হত্যা করা হয়েছে।

নিহত মো. রফিকের বাড়ি বরিশাল সদরে দবদবিয়া গ্রামে। আর মো. সাব্বিরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর জেলার রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়।

গুলশান থানা সূত্রে জানা যায়, গুলশান-২ এ অবস্থিত চায়ের দোকানটির মালিক ছিলেন মো. রফিক। সেই দোকানের কর্মচারী সাব্বির। তবে কিছুদিন আগে ওই দোকানে নতুন করে আরেক ছেলেকে কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ঘটনার পর থেকে নতুন নিয়োগ হওয়া ওই কর্মচারী পলাতক রয়েছে। সেই সূত্রে পুলিশ ধারণা করছে, হত্যাকাণ্ডের সঙ্গে ওই কর্মচারীর যোগসাজশ থাকতে পারে। তবে পুলিশ এখন পর্যন্ত তার নাম-পরিচয় জানতে পারেনি। তাকে গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশের ধারণা তাকে গ্রেপ্তার করতে পারলে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা যাবে।

আরও পড়ুনঃ   টিকটক বানাতে ডেকে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ,গ্রেফতার ৬

এ বিষয়ে রোববার (২৯ সেপ্টেম্বর) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, রফিকের ছেলে মো. বাপ্পী বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এ হত্যার ঘটনায় পুলিশ আসামিদের গ্রেপ্তারে ও রহস্য উদঘাটনে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। একজনকে সন্দেহ করা হচ্ছে যিনি ওই দোকানে কর্মচারী হিসেবে নতুন যোগ দিয়েছিলেন। তিনি কার মাধ্যমে যোগ দিয়েছিলেন তাকেও শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ দুই জনকে গ্রেপ্তার করা গেলে হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ   ট্রাকে গাঁজা ও মদ বহনকালে রাজশাহীতে দুই মাদক কারবারি গ্রেফতার

এর আগে শনিবার (২৮ সেপ্টেম্বর) তিনি বলেছিলেন, গুলশান-২ এ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাঁড়ালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে। তাদের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST