২৪ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে তলিয়ে গেছে ফসলি জমি, শিক্ষা কার্যক্রম ব্যাহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : গত কয়েকদিন ধরে বেড়েছে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি। পানি বৃদ্ধির কারণে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় তলিয়ে গেছে ফসলি জমি এবং বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। তবে জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর পানি এখনো বিপৎসীমার নিচে আছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি, শাহজাহানপুর, চরবাগডাঙ্গা, বারঘরিয়া ও শিবগঞ্জ উপজেলার উজিরপুর, পাঁকা, দুলর্ভপুর, ঘোড়াপাখিয়া, ছত্রাজিতপুর, মনাকষা এবং গোমস্তাপুর উপজেলার রহনপুর, চৌডালা, রাধানগর, বোয়ালিয়া, বাঙ্গাবাড়ি, আলীনগর ও রহনপুর পৌরসভার ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তিন উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলের প্রায় ১ হাজার ৪০০ হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে এবং প্রায় ৪ হাজার ৫৮৫ জন কৃষকের মাসকালাই, রোপা আউশ, গ্রীষ্মকালীন পেঁয়াজ, চিনা, আখসহ সবজি নষ্ট হতে বসেছে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে ২১ দশমিক ২৫ মিটার পনির স্তর রেকর্ড করা হয়েছে এবং বিপৎসীমা ধরা হয়েছে ২২ দশমিক ৫ মিটার, মহানন্দা নদীতে ১৯ দশমিক ৩ মিটার স্তর রেকর্ড করা হয়েছে এবং বিপৎসীমা ধরা হয়েছে ২০ দশমিক ৫ মিটার। এ ছাড়া পূর্ণভর্বা নদীতে পানি বেড়েছে ১৮ দশমিক ৭৯ মিটার এবং বিপৎসীমা ধরা হয়েছে ২১ দশমিক ৫৫ মিটার।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন বলেন, হঠাৎ করে পানি বৃদ্ধির কারণে চরাঞ্চলের প্রায় ৯৯ ভাগ পরিমাণ জমির মাসকালাই ডুবে যাওয়ায় নষ্ট হতে বসেছে। বেশি দামে মাসকালাই বীজ কিনে বপন করে তা ডুবে যাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। এ ছাড়া দারুল হোদা আলিম মাদরাসার ক্লাস রুমে পানি প্রবেশ করায় পাঠদান বন্ধ রয়েছে বলেও জানান তিনি।

তবে জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, এ বিষয়ে আমরা এখনো কিছু জানি না। খোঁজ নেওয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নারায়ণপুর ইউনিয়নের কৃষক জসীম উদ্দীন বলেন, ১০ থেকে ১৫ দিন আগে ২০ বিঘা জমিতে মাষকলাই বীজ বুনেছিলাম। হঠাৎ করে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় আমার সব জমির মাসকালাই ডুবে গেছে। কয়েকদিনের মধ্যে যদি পানি না নামে, তাহলে আমি অনেক ক্ষতিগ্রস্ত হবো।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার বলেন, পদ্মার পানি বৃদ্ধির কারণে সদর উপজেলায় ২১২ হেক্টর, শিবগঞ্জ উপজেলায় ১০৮২ হেক্টর এবং গোমস্তাপুর উপজেলায় ৬০ হেক্টরসহ মোট ১৩৫৪ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আশা করি কিছুদিনের মধ্যে এই পানি কমে যাবে এবং কৃষকরা অনেকটাই রিকভারি করতে পারবে। এ ছাড়া আমরা কৃষকের সঙ্গে যোগাযোগ রাখছি এবং তাদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।

এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব বলেন, গত কয়েকদিন ধরে পদ্মা ও মহানন্দা নদীতে পানি বাড়ছে, তবে তা এখনো বিপৎসীমার নিচে আছে। জেলার নিমাঞ্চলের আবাদি জমিগুলো পানিতে ডুবে গেছে। ধারণা করা হচ্ছে, আগামীকাল ও পরশুর মধ্যে পানি কমতে শুরু করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ফুটবল খেলার বিরোধ মিমাংসা করতে গিয়ে শিক্ষার্থী খুন

ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ২

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের সঙ্গে সংসদ সদস্য ও নেসকো চেয়ারম্যানের মতবিনিময়

১০

ভাঙ্গায় মাচা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

১১

বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এল কাঁচামরিচ

১২

হিমাগারে আলু সংরক্ষণে প্রতি কেজি ভাড়া সর্বোচ্চ ৪ টাকা নির্ধারণের দাবি চাষি-ব্যবসায়ীদের

১৩

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী

১৪

সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত : আব্দুল আউয়াল

১৫

জুলাই অভ্যুত্থানের অর্জন, বর্জন ও বিসর্জন

১৬

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

১৭

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

১৮

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

১৯

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST